ঝালকাঠি প্রতিনিধিঃ- কেক কেটে বিএনপির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ঝালকাঠিতে পালিত হয়েছে। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদার কেক কেটে এ দিনের শুভ সূচনা করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন কবির, মোঃ নাসির উদ্দিন মুন্সি, মোঃ ইলয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মারুফ, সাইদুর রহমান, খায়রুল আলম খোকন, হাসিব ভুট্ট, মেহেদি হাসান মাসুমসহ বিএনপির দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। পরে একই এস্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়ায় ৩ দিন ব্যাপি বৃক্ষমেলা শুরু

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ৩ দিনের এক বৃক্ষ মেলা সোমবার সকাল ১১টায় শুরু হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বন বিভাগ ও উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন। উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার এর উদ্ভোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম, ইউপি চেয়ারম্যান মোঃ মা হমুদ হোসেন রিপন, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, এ কেম কবিরসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ফলজ ও বনজ চারার স্টল শোভা পায়।
কাঠালিয়ায় মরহুম ফজলুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট শুরু

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া উত্তর পাড় মাঠে সোমবার বিকাল ৪টায় মরহুম এ্যাডভোকেট ফজলুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন করেন কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। এ সময় কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম কবির সিকদার ও মুক্তিযোদ্ধা কাঞ্জিলাল বাবুল ঠাকুরসহ এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন। খেলায় ঝালকাঠি,বরগুনা ও পিরোজপুর জেলার ১৬ টি দল অংশ গ্রহন করেন। উদ্বোধনীয় খেলায় কাঠালিয়া রেন্টকার একাদশ – রাজাপুর একাদশকে ৩ শুন্যগেলে হারায়। কাঠালিয়ার পক্ষে খুলনার পলাশ, কামরুল ও কাঠালিয়ার পনির ৩টি গোল করেন। খেলা দেখতে হাজার হাজার ফুটবল প্রেমিরা এ খেলা উপভোগ করেন।




