আগৈলঝাড়ায় একই পরিবারের ৩জন অজ্ঞান করে সর্বস্ব লুট

খবর টি পড়েছেন : ১৭৬
আগৈলঝাড়ায় একই পরিবারের ৩জন অজ্ঞান করে সর্বস্ব লুট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞান পার্টি সদস্যরা একই পরিবারের ৩জনকে অজ্ঞান করে ¯¦র্ণাংলকার ও নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। গুরুতর অবস্থায় ১জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের কাজী মনির মুন্সীর বাড়িতে রোববার আত্মীয় পরিচয় দিয়ে বেড়াতে আসে অজ্ঞান পার্টির দুই সদস্য। ওইদিন রাতে আত্মীয় পরিচয়ে আসা অজ্ঞান পাটির সদস্যদের আনা দধি খেয়ে কাজী মনির মুন্সীর মা রহিমা বেগম (৬০), স্ত্রী শারমিন আক্তার স্বর্ণা (২১), ২ বছরের ছেলে খালিদ অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। অজ্ঞান অবস্থায় রহিমা বেগমকে গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আগৈলঝাড়া হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র
পরিদর্শন করল নেদারল্যান্ডের প্রতিনিধি দল

Shamol Bangla Ads

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নিপোর্ট)-এর স্বাস্থ্য সেবা পরিদর্শনে আসেন নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দল।
জানা গেছে, গতকাল সোমবার সকালে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নিপোর্ট)-এর প্রশিক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস নাফিক প্রজেক্টের টিম লিডার ড. মার্টিন ভেন আসাল্ডন্ক। তিনি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সাথে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সেবাসমূহ দেশের মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হচ্ছে দেখে তিনি মুগ্ধ হন। প্রকল্পটি নিপোর্টের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে যাতে করে নিপোর্টের বিভিন্ন কেন্দ্র সরকারী ও বেসরকারী মাঠকর্মীদের আরও দক্ষ করে তুলবে। যার ফলশ্রুতিতে গরীব তথা সাধারণ জনগণের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা অধিকতর সুচারুভাবে পেতে পারবে। প্রশিক্ষণ কেন্দ্রটি খুবই সুন্দর ও সুসংগঠিত এবং কাজ-কর্ম ভালো বলে অভিহিত করেন প্রতিনিধি দলের সদস্যরা।

আগৈলঝাড়ায় বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ইঞ্জিনিয়ার সোবাহান সমর্থিত গ্রুপ গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কবির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, যুবদলের সভাপতি আলী হোসেন স্বপন ভুঁইয়া, ছাত্রদল নেতা আ. রাজ্জাক প্রমুখ। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। অপর কোন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাঠালিয়ায় বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পরবর্তী সংবাদ বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads