পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার দু’উপজেলায় (পাইকগাছা-কয়রা) হরতাল সমর্থনে পাইকগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে বোরবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল পৌর সদরের চারা বটতলা নামকস্থান থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সরল বাজারে সংগঠণের পৌর সভাপতি ডাঃ জি,এম, আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বায়তুল মাল সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মজিদ, শিবিরের কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল খালেক, দক্ষিণ জেলা স্কুল সম্পাদক আবু সাঈদ, হাবিবুর রহমান মুসা, হাফিজুর রহমান ও মিজানুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠণের শতাধিক নেতাকর্মী। উল্লেখ্য, গত ১৪ আগস্ট জামায়াতের দক্ষিণ জেলা নায়েবে আমীর ও কয়রা উপজেলা চেয়ারম্যান মাওঃ আ.খ.ম. তমিজউদ্দীনকে কয়রা থানা পুলিশ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করলে এর প্রতিবাদে দক্ষিণ জেলা জামায়াতের পক্ষ থেকে সোমবার জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়।



















