স্টাফ রিপোর্টার : শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। ১৮ আগষ্ট সোমবার সকালে ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট আব্দুর হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ, শেরপুর প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা সাংবাদিক সমিতির সভাপতি বজলুর রহমান।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রফিক মজিদের পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, সঞ্জীব চন্দ বিল্টু, মুগনিউর রহমান মনি, শাহরিয়ার মিল্টন, জিএইচ হান্নান, আবুল হাশিম, মাসুদ হাসান বাদল, আদিল মাহমুদ উজ্জল, মুকসিতুর রহমান হিরা, রেদওয়ানুল হক আবীর, কাজি মাসুম, মনিরুজ্জামান রিপন, নূরুল আমীন, আল-আমিন আলিমসহ জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ দিন জেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ শত ফলদ, বনজ ও ওষুধী গাছের চারা রোপন করা হয়।
উল্লেখ্য, ৮ আগষ্ট জেলা সার্ভার স্টেশনে বৃক্ষরোপনের মাধ্যমে মাসব্যাপি ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।



















