এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালুপর থানা পুলিশ আজ রোববার দুপুরে পৌরশহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ঘটনা গুলোতে গোপালপুর থানায় মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপালপুর থানার এসআই শরিফ উদ্দিন ভূইয়া, এসআই মোঃ আনোয়ার হোসাইন, এসআই নুরুল বাশার ও এএসআই মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের তিনটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পৌরভবন এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ৯পিস ইয়াবাসহ আব্দুল মনি বাঘা (৫০), কালিমন্দির সংলগ্ন পুকুরপাড় হতে ১০পুরিয়া হেরোইনসহ মামুন (২৫) ও জলধারা আবাসিক এলাকা হতে ১১ পুরিয়া হেরোইনসহ সাইফুল ইসলাম (২৫) কে আটক করে। এরা সবাই গোপালপুর পৌরশহরের বিভিন্ন এলাকার বাসিন্দা ও পেশায় মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেন। ঘটনায় ওই দিনই গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলাদায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়।



















