ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৭৫
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

BAU 54 Years Celebration Pic1মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি : ‘খাদ্যেই শক্তি, কৃষিতেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উত্সবমুখর পরিবেশ আর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে কৃষি শিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৪তম প্রতিষ্ঠা দিবস। ১৮ আগষ্ট সোমবার বাকৃবির ৫৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল হক।
পরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কে.বি স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘কৃষি উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জহিরুল হক খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল হক।
সভাপতির বক্তব্যে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল হক বলেন, ‘স্বাধীনতার পর এদেশ খাদ্যশস্য উত্পাদনে অসামান্য সফলতা অর্জন করেছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে মাছ, মাংস, দুধ, ডিম, ফল ও শাক-সবজির উৎপাদন। আর এর পেছনে মূল ভূমিকা পালন করে আসছে বাকৃবির মেধাবী কৃষিবিদ ও বিজ্ঞানীরা’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আয়নাপুর… পরবর্তী সংবাদ গোপালপুরে হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads