ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরাঞ্চলে ইউরিয়া নিজস্ব গুদামে মজুদ : ডিলার ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি কৃষক

খবর টি পড়েছেন : ১৬৩
উত্তরাঞ্চলে ইউরিয়া নিজস্ব গুদামে মজুদ : ডিলার ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি কৃষক
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

প্রতীক ওমর, বগুড়া: বগুড়াসহ উত্তরাঞ্চলে চলতি রোপা আমনের ভরা মৌসুমে ডিলারেরা ইউরিয়া সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করেছে। সার নেই এমন অজুহাতে বেশি দামে বিক্রি করছে কৃষকদের কাছে। বিষয়টি নিয়ে সাধারণ কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভূমিকাতেও সন্তুষ্ট নয় চাষিরা। ফলে, চলতি রোপা আমন মৌসুমে ধানের ফলন নিয়ে শংকিত হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষিরা।

Shamol Bangla Ads

উত্তরের ১৬ জেলায় বিসিআইসি অনুমোদিত ডিলার আছে ৩ হাজর ৫ শত। বর্তমান চাহিদা অনুযায়ি চলতি মাসে বরাদ্দের প্রায় সব ইউরিয়া বাফার গুদাম ও যমুনা সার কারখানা থেকে উত্তোলন করে নিজস্ব গুদামজাত করেছেন এসব ডিলাররা। উত্তরাঞ্চলের বাফার গুদামগুলো হচ্ছে, বগুড়া, সান্তাহার, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, রংপুর, লালমনিহাটের মহেন্দ্রনগর, দিনাজপুর, পার্বতীপুর চরকাট, ঠাকুরগাঁও, বিরামপুর ও গাইবান্ধা।
এ দিকে বগুড়া জেলার দুপচাঁচিয়া,কাহালু,নন্দিগ্রাম,শেরপুর,শিবগঞ্জ,গাবতলী,সোনাতলাসহ জেলার প্রত্যন্ত এলাকার চাষিদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রকৃত ব্যবসায়ীদের কাছে সার না থাকায় চলতি রোপা আমন চাষিরা বিপাকে পরে আছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানাযায়, এবার জেলায় রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৩২ হেক্টর জমি। ধান আকারে উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯২ হাজার ৯২ মে.টন। জেলার বিসিআইসি’র তালিকাভুক্ত ১৬৩ জন সার ডিলার রয়েছে । আগষ্ট মাসে তারা বরাদ্দ পেয়েছেন ১১ হাজার ৭শ মেট্্িরক টন ইউরিয়া। তারপরেও বাজার ঘুরে দেখা গেছে সারের কৃত্তিম সংকট। ডিলানদের কাছে চাষিরা সার কিনতে গিয়ে সার না পেয়ে ফিরে আসছে। কৃষকদের অভিযোগ অতিরিক্ত মূল্য দিলে ঠিকই সার মিলছে। বগুড়া জেলার সবচেয়ে ধান চাষ বেশী চাষ হয় নন্দীগ্রাম উপজেলায়।
এ উপজেলায় চলতি মাসে উপজেলার বিসিআইসি’র তালিকাভুক্ত ১৪ জন সার ডিলাররা বরাদ্দ পেয়েছেন ১৪০০ মে. টন। এরমধ্যে বাফার ইউরিয়া ১০৫০ মে. টন ও যমুনা ইউরিয়া ৩৫০ মে. টন করে বরাদ্দ পেয়েছে।
নন্দীগ্রাম উপজেলার কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বণ্টনের লক্ষ্যে এলাকাভিত্তিক সরকার কর্তৃক ১৪ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। ডিলাররা হলো নন্দীগ্রাম বাজার এলাকার জন্য মেসার্স আল তৌফিক এন্টারপ্রাইজ, সোনাকানিয়া এলাকার জন্য মেসার্স রুম্মান রিফাত এন্টারপ্রাইজ, সিমলা এলাকার জন্য মেসার্স জাকওয়ান এন্টারপ্রাইজ, পন্ডিতপুতকুর এলাকার জন্য মেসার্স এমকে ট্রেডার্স, রণবাঘা এলাকার জন্য মেসার্স দীননাথ প্রসাদ, বুড়ইল এলাকার জন্য মেসার্স এস এ ট্রেডার্স, বিজরুল এলাকার জন্য মেসার্স শাহজাহান হাসনাত, সোনাকানিয়া এলাকার জন্য মেসার্র্স মেহেদী এন্টারপ্রাইজ, ধুন্দার এলাকার জন্য মেসার্স মিরা ট্রেডার্স, বিজরুল এলকায় মেসার্স মোস্তফা হুমায়ন কবীর, কুন্দারহাট এলাকায় মেসার্স জাহিদ ট্রেডার্স, ভাগবজর এলাকায় মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ ও হাটকড়ই এলাকার জন্য মেসার্স সারোয়ার এন্টারপ্রাইজ। সূত্র মতে,এসব ডিলারের মাধ্যমে উপজেলার কৃষকদের সারের চাহিদা মেটাতে বরাদ্দ দেয়া হয়ে থাকে। অভিযোগ উঠেছে, কিছু কিছু ডিলারেরা সার উত্তোালন না করে আইন ভেঙ্গে নির্দিষ্ট এলকার বাইরেও অধিক মুনাফার লোভে সার বিক্রি করা হয়ে থাকে। যে কারণে উপজেলার কৃষকরা চাহিদা অনুযায়ী সার পান না। একারণে অতিরিক্তি দাম দিয়ে সার কিনতে হয়। কেউ প্রতিবাদ করলে ডিলারের কাছ থেকে লাঞ্চনার শিকার হতে হয় বলে জনশ্রুতি রয়েছে। এছাড়া পরাগ নামের খুচরা সার ব্যবসায়ী বীরদর্পে ৮০০ টাকার ইউরিয়া সার ৯০০ থেকে এক হাজার টাকা দরে বিক্রি করছে। এসব বিষয় মনিটরিং করার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থাকলেও তাদেও ভুমিকা প্রশ্ন বিদ্ধ।
নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের একটি সূত্র জানিয়েছে, কতিপয় অসৎ কর্মকর্ত ডিলারদের সঙ্গে যোগসাজস করে মাসোহারা নিয়ে থাকে। নিয়মিত ডিলারদের গোডাউন সহ দোকান পরিদর্শন করার কথা থাকলেও তা করা হয় না। যে কারণে কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হয়। এব্যাপারে হাটকড়ই এলকার রঞ্জন কুমার নামে একজন কৃষক বলেন, স্থানীয় ডিলারেরা সারের দাম বাড়িয়ে সরকারের ভাবমূর্তিই ক্ষুন্ন করছে। এবিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে তিনি এবং অতিরিক্ত দাম নেয়ার প্রতিবাদ জানান। কাথম গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ীরা সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বস্তাপ্রতি ১০০-২০০টাকা অতিরিক্ত দামে ইউরিয়া সার বিক্রি করছে। প্রতিবাদ করলে সার নেই সাফ জানিয়ে দেয়। এ বিষয়ে সার ডিলার আলহাজ্ব মোখলেছার রহমানের সাথে কথা বললে তিনি জানান, চাষিদের চাহিদা অনুযায়ী বরাদ্দ নাথাকায় সংকট সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মশিদুল হক বলেন, সারের কোন সংকট নেই। কৃষি বিভাগের পক্ষ থেকে তদারোকি করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক চন্ডিদাস কুন্ড বলেন,বলেন জেলায় সারের কোন ঘাটতি নেই। গতবছর এসময়ে সার উত্তোলন করা হয়েছিল ১০ হাজার ৮শ’ মেট্টিক টন । এবার একই সময়ে বরাদ্দ দেয়া হয়েছে ১১ হাজার ৭ শ’ মেট্টিক টন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোপালপুরে হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় মহিলাসহ গ্রেফতার ৭

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads