আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা): উৎসব মূখর পরিবেশে সাতক্ষীরার কলারোয়ায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। রবিবার উপজেলা সদরে পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের উদ্যোগে এবং উপজেলার সোনাবাড়িয়ায় শ্যামসুন্দর মন্দিরের হরিবাসর কমিটির উদ্যোগে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫৩৪০তম শুভ আবির্ভাব তিথি ‘শ্রীশ্রী জন্মাষ্টমী’ পালিত হয়। এ উপলক্ষ্যে দুপুরের দিকে কলারোয়া বাজারে বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা বের হয়। এর আগে পৌরসভাধীন উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপ প্রাঙ্গনে গীতা পাঠ, মঙ্গল আরতি ও নাম সংকীর্ত্তন শেষে আবাহান সঙ্গীত, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলণ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের আয়োজিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল¬াহ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, আ’লীগ নেতা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আ.রউফ ও কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক নিত্য গোপাল রায়, সদস্য সচিব মাস্টার উত্তম পাল, কোষাধ্যক্ষ রামলাল দত্ত, তপন কুমার সাহা, হরেন্দ্র নাথ রায়, নিরঞ্জন পাল, নিরঞ্জন ঘোষ, বিশ্বনাথ ঘোষ, হরিসাধন ঘোষ, অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, মাস্টার উৎপল কুমার সাহা, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সা.সম্পাদক সন্তোষ কুমার পাল। এদিকে, উপজেলার সোনাবাড়িয়া শ্যামসুন্দর মন্দিরের হরিবাসর কমিটির উদ্যোগে শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গনে অনুরূপ অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের মহাজন্মষ্টমি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রমা প্রসাদ চৌধুরী, আনন্দ মোহন রায়, সুপ্রসাদ চৌধুরী, অসীম কুমার, দিলিপ তরফদার, মেঘনাথ তরফদার, রমেশ দাস, বিজয় সিংহ, সন্তোষ কুমার সরদার, জগবন্ধু নন্দী, অলোক কুমার কপাট, শ্যামল কুমার মোহরী, কিশোরী দাস, দেবপ্রসাদ চৌধুরী, মিথুন চৌধুরী প্রমুখ।

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে গরুর চামড়া উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে গরুর চামড়া উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, রবিবার দুপুরের দিকে উপজেলার মাদরা বিওপির বিজিবি সদস্যরা ভাদিয়ালি সীমান্ত থেকে ৭০ পিস গরুর চামড়া উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১লাখ ৭৫ হাজার টাকা। তবে এসময় কেউ আটক হয়নি।



















