ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত : পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে

খবর টি পড়েছেন : ১৮৯
ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত : পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

DSC00043 .jpg.........ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : গত ক’দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি অপরবির্তিত রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ। পানিবন্দী এলাকাগুলোতে গো-খাদ্যসহ বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির তোড়ে রাস্তা-ঘাট বিধ্বস্ত হয়ে আভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। বহু পুকুরের মাছ ও শাক-সবজি বাগানের ক্ষতি সাধিত হয়েছে।
কৃষি সম্প্রষারণ অধিদপ্তর জানায় মহারশি, সুমেশ্বরী, কালঘোষাসহ বিভিন্ন নদীর পাহাড়ি ঢলের পানিতে ৬শ ৫০ হেক্টর রোপা আমন ক্ষেত ও কৃষকদের বীজতলা তলিয়ে গেছে। মালিঝি নদীর পানির তোড়ে পাগলারমুখ, কামারপাড়া সড়কটি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সুমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙ্গে শতাধিক একর ফসলি জমিতে বালুর স্তর পড়েছে। এছাড়া প্রায় ২০টি গ্রামের ২৫ হাজার বানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী এলাকার লোকজন কলার ভেলা ও নৌকা যোগে অন্যান্য গ্রাম থেকে খাবার পানি ও গবাদি পশুর খাদ্য সংগ্রহ করছেন। উপজেলার পাগলারমুখ মালিঝি নদীর উপর বাঁশের সাকো দিয়ে জীবনের ঝুকি নিয়ে গ্রামবাসীদের পারাপার হতে দেখা গেছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক সোমবার পানিবন্দী এলাকায় পরিদর্শন করেন বলে জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজধানীতে বাসে নালিতাবাড়ীর গামেন্টর্সকর্মী ধর্ষণ : গ্রেফতার হয়নি… পরবর্তী সংবাদ কলারোয়ায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads