কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর উপলক্ষে শোভা যাত্রা বের করা হয়। রোববার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ করে মহাশ্মাশানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ পুলিশ আবু বক্কর সিদ্দিক, সোহেল রেজা, সহকারী পুলিশ সুপার (মডেল থানা) খন্দকার লাবনী, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাড. অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ সাহা, নিলয় কুমার সরকার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাড. সুধীর কুমার শর্মা, সাধারণ সম্পাদক অ্যাড. রমেশ চন্দ্র দত্ত, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার আহবায়ক সুজন কুমার কর্মকার।



















