ads

শুক্রবার , ১৫ আগস্ট ২০১৪ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ১৫, ২০১৪ ২:০৯ অপরাহ্ণ

Sherpur Picরেদওয়ানুল হক আবীর, শেরপুর : শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ আগষ্ট শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাতেমাতুজ জোহরা শ্যামলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, শেরপুর পৌরসভাসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় শোক র‌্যালি। র‌্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন। র‌্যালি শেষে দুপুরে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হায়দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল পারভেজ, পৌর প্যানেল মেয়র মতিউর মতি প্রমুখ।

শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালন

Shamol Bangla Ads

জাতির কনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শুক্রবার শেরপুরের শ্রীবরদী শহরে র‌্যালী, আলোচনা সভা, মিলাদমাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ অংগ সংগঠনগুলোর পৃথকভাবে এসব কর্মসূচী গ্রহণ করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী বের হয়ে শহর পদক্ষিণ শেষে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলেচানা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম ফজলুল হক চান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, জেলা আওয়াামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, উপজেলা মহিলা আওয়ামী লীগে আহবায়ক লাবিনা আক্তার লিমা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা এফএম মোবারক আলী ও উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন প্রমূখ।

নকলায় বিভিন্ন স্থানে শোক দিবস পালিত

15নকলা (শেরপুর) প্রতিনিধিঃ বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিভিন্ন সহযোগী সংগঠন ও সমিতি-ক্লাবের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশাল শোক র‌্যালী পৌরসভা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা সভা, দোয়া- মিলাদ মাহফিল এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এদিকে এদিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে মরাকান্দার মালপাড়া, বাউসা, কবুতরমারী, চন্দ্রকোনা, উরফা, বিহারীপারসহ ভূরদী মরাকান্দা ফ্রেন্ডশীপ ক্লাব কর্তৃক আয়োজিত দোয়া-মিলাদ ও আলোচনা সভায় শিক্ষক ও সাংবাদিক মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত, মোঃ মাফিজুল হক, ডাঃ মোঃ সাইদুল হক, মোঃ মাহমুদ আলম, মোঃ মোখলেছুর রহমান রিপন ও মুরাদ হাসান শাহজাদা। অন্যান্যদের বক্তব্য রাখেন মোঃ সাখাওয়াত হোসেন, বিএমএফসি’র সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ সহ এলাকার আওয়ামীলীগের ব্যক্তিবর্গ। বক্তরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের (১৯৪৭-১৯৭৫) কর্মকান্ড ও সফলতা নিয়ে বিষদ আলোচনা করেন। ৪শতাধিক জনগনের উপস্থিতিতে আলোচনা সভার সঞ্চালনা করেন এস.এম মনিরুজ্জামান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!