
বাংলাদেশ ও বাঙালীর অস্তিত্বের সাথে জড়িয়ে আছে যে নাম ‘বঙ্গবন্ধু’। ‘বঙ্গবন্ধু’ শব্দটি কারও অজানা থাকার কথা নয়। আসলে এটি একটি উপাধি। এদেশের মানুষ ভালোবেসে একজন রাজনৈতিক নেতাকে এই উপাধিটি দিয়েছিলেন। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। তবে তাঁর স্মৃতি, তাঁর অবদান, তাঁর সফলতা তাঁকে অমর করে রেখেছে। এ জন্যই এদেশের মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্বরণ করে, তাঁর সম্পর্কে শুনতে ও জানতে চায়। পৃথিবীতে অনেক ধনী, জ্ঞানী-গুণী, কবি-সাহিত্যিক’র জন্ম -মৃত্যুবার্ষিকী পালিত হতে দেখা যায়। সে তুলনায় রাজনৈতিক নেতাদের জন্ম-মৃত্যুবার্ষিকী তেমন একটা পালিত হয় না যদিও রাজনীতি সাহিত্যের চাইতে কোন অংশে কম নয়। আর তাইতো ৭ মার্চ ও ১৫ আগষ্ট এ দুটি তারিখে বাঙালী জাতি যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যুদিবস হিসেবে পালন করে আসছে।

এতক্ষণ যাকে বঙ্গবন্ধু বলে পরিচয় দিয়ে আসছিলাম তাঁর নাম শেখ মুজিবুর রহমান। ডাক নাম খোকন। সাবেক ফরিদপুর জেলার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৭মার্চ ১৯২০ খ্রিস্টাব্দে তিনি জন্ম গ্রহণ করেন। শেখ লুৎফুর রহমান ও সাহেরা খাতুনের ছেলেমেয়েদের মধ্যে তিনি ছিলেন ৩য় সন্তান এবং ছেলেদের মধ্যে বড়। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমান আদালতের সেরেস্তাদার থাকলেও তাঁর ইচ্ছা ছিল খোকন আইনজীবী হয়ে দেশ ও জাতির মুক্তিতে আন্দোলনে যোগ দিবে। বঙ্গবন্ধু তাঁর পিতার গুণেই প্রভাবিত হয়েছিলেন। বঙ্গবন্ধু পিতা-মাতার আদর বেশি পেয়েছিলেন এবং প্রতিভা বেশি নিয়ে জন্ম নেওয়ায় স্বভাবে জেদী, চঞ্চল ও একগুঁয়ে ছিলেন। প্রকৃতিতে এমন মানুষই বড় হয়ে সাহিত্যে, বিজ্ঞানে, দর্শনে, রাজনীতিতে, সাংবাদিকতায় নতুন নতুন পথ ও মত সৃষ্টি করেন। তাই হয়ত গীমাডাঙ্গা-টুঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েও পড়া লেখার চাইতে সামাজিক কাজে তার আগ্রহ বেশি ছিল। বাবার আইনজীবী বানানোর আশা নিরাষ হতে চলে। তাঁকে প্রাইমারী স্কুল থেকে এনে মাদারিপুর ইসলামিয়া হাইস্কুলে ভর্তি করলেন। সেখানেও আশানুরূপ ফলাফল না পাওয়ায় নিজের কর্মস্থল গোপালগঞ্জের মিশন হাইস্কুলে ভর্তি করেন। একের পর এক স্থান পরিবর্তন করায় ১৯৩৪ সালেও শেখ মুজিব মাত্র ৫ম শ্রেণির ছাত্র। সেখানে বাবার শাসনে পড়া লেখা ভালো ভাবে করলেও হঠাৎ করেই সাংস্কৃতিক অন্ুষ্ঠানে তাঁর আগ্রহ অনেকাংশে বেড়ে যায়। তবে এ আগ্রহের সাথে জড়িয়ে ছিল রাজনীতি।
শুরু হলো স্বদেশী আন্দোলন। এ আন্দোলনের ঢেউ এসে লাগে তাঁর গায়ে। পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে একদল তরুনের সাথে তিনিও ঢিল ছুড়লেন থানায়। যথা সময়ে তাঁর পিতার কাছে এ সংবাদ আসলেও পরাধীনতার আগুনে পুড়া লুৎফুর রহমান মনে মনে খুশি হন। শরীরের প্রতি অযতœ অবহেলায় শেখ মুজিব ৭ম শ্রেণিতে থাকাবস্থায় চক্ষু রোগে আক্রান্ত হন। চিকিৎসায় ভালো হতে সময় লাগে ৩ বছর। এ ৩টি বছর লেখা পড়া সহ সকল কাজেই নিজেকে জড়াতে ব্যর্থ হন। ১৯৩৯ সালে পুনরায় মিশন স্কুলে ভর্তি হলে সময় স্কুল পরিদর্শনে আসা শেরে বাংলা এ.কে ফজলুল হকের সংবর্ধনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিরোধী আচরণের জন্য বন্ধুদের সাথে খোকনকেও ৭দিন হাজত বাস করতে হয়। এ থেকেই তিনি রাজনীতিকে পেশা হিসেবে নিতে ব্যস্ত হয়ে পড়লেন এবং খোঁজা শুরু করলেন তাঁর রাজনৈতিক গুরু। ঠিক সে সময়েই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নজরে পড়ে যান তিনি। সোহরাওয়ার্দীর দেয়া উৎসাহ উদ্দীপনায় তিনি মুগ্ধ হয়ে পড়া লেখায় মনোনিবেস করলেন। ১৯৪২ সালে মিশন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঐ সালেই পড়া লেখার উদ্দেশ্যে কলকাতায় পাড়ি জমান। যদিও তিনি ছাত্র জীবনেই আত্মীয়া ফজিলাতুন্নেছার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন, তবুও কলকাতা গিয়ে ইসলামিয়া কলেজে ভর্তি হন। সেখানে থাকতেন তার রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী তখন মুসলিমলীগের বড় মাপের নেতা। সেই সুবাদে তিনিও মুসলিমলীগে যোগদান করেন, পাশাপাশি হলওয়েল মনোমেন্ট ভাঙ্গার আন্দোলনের সুবাদে নেতাজী সুভাষ চন্দ্রের সাথে পরিচয় হয় বঙ্গবন্ধুর। ইসলামিয়া কলেজে বিএ শ্রেণিতে থাকাবস্থায় কোলকাতার ফরিদপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভের সময় তিনি বিএ পাস করেন। ১৯৫০ সালে এক ভুখা মিছিলে মাওলানা ভাসানী, সামছুল হক সহ শেখ মুজিব গ্রেফতার হন। ইতোমধ্যে পাকিস্তানের তৎকালীন প্রধান মন্ত্রী খাজা নাজিম উদ্দিন ঢাকায় এসে ঘোষণা করেন- উর্দূ এবং উর্দূই হবে একমাত্র রাষ্ট্র ভাষা। এ ঘোষণার শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও গড়ে উঠে। দেশ ব্যাপী হরতাল ডাকা হয়, কিন্তু নূরুল আমীন সরকার ১৪৪ ধারা জারি করে। তবুও ছাত্ররা ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি তারিখে মিছিল বের করে। মিছিলের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায় এতে রফিক, সফিক, বরকত, ছালাম, জব্বার সহ অনেকেই শহীদ হন। এভাবেই জন্ম নেয় অমর একুশে ফেব্র“য়ারি। ফেব্র“য়ারিতেই শেখ মুজিব মুক্তি পান এবং আওয়ামীলীগের সম্পাদক নিযুক্ত হন। তার পর পরই আন্দোলনের চাপে মুসলিমলীগ ১৯৫৪ সালে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। যুক্তফ্রন্ট নামে নতুন দলের আত্ম প্রকাশ ঘটে। নৌকা প্রতীক নিয়ে যুক্তফ্রন্ট নির্বাচিত হয় এবং শেখ মুজিব আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। এর পর বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬-দফা, ১১ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন ভাবে জেগে উঠে বাঙ্গালী জাতি। ২৩ ফেব্র“য়ারি ১৯৬৯ খ্রিস্টাব্দে তৎকালিন ছাত্র নেতা তোফায়েল আহম্মেদ কর্তৃক তাঁকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামীলীগ নির্বাচিত হলেও পাকিস্তান শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা করে। এ অবস্থায় জাতির পিতা বুঝতে পারলেন স্বাধীনতা অর্জন ছাড়া বাঙ্গালী জাতির উপর অত্যাচার, নির্যাতন ও বঞ্চনার অবসান হবে না। তাই তিনি ১৯৭১ সালের ৭মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে দাঁড়িয়ে ঘোষণা দেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধুর এ ডাকেই শুরু হয় অসহযোগ আন্দোলন। চলে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ নিরীহ ঘুমন্ত বাঙ্গালীর উপর হত্যাযজ্ঞ চালায়। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। হানাদাররা ঐ ২৬মার্চ রাতেই জাতির পিতাকে বন্দি করে পাকিস্তানে নিয়ে যায়। শুরু হয় আনুষ্ঠানিক মুক্তিযুদ্ধ। এদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজ উদ্দিন আহমদকে প্রধান মন্ত্রী করে ৯ সদস্যের মন্ত্রী পরিষদ নিয়ে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। এই সরকার ১৭এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় -বর্তমান নাম মুজিব নগর-এ দেশ বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে শপথ নেয়। মুক্তিযুদ্ধ তীব্র থেকে তীব্রতর হয়। জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বীরমুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সহযোগিতায় পাক হানাদার এবং তাদের দোসর রাজাকার-আলবদর -আলশামস বাহিনীকে পরাজিত করে দীর্ঘ নয় মাস রক্ত ক্ষয়ী যুদ্ধের পর ১৬ডিসেম্বর ১৯৭১ খ্রিস্টাব্দে বিজয় ছিনিয়ে আনে। জাতি পায় নিজস্ব সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত। বিশ্বের ইতিহাসে যোগ হয় আরেকটি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস।
বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত। তখন স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশী চক্র ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করার পর দক্ষিন এশিয়ার এই অপার সম্ভাবনাময় বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্বকেই প্রায় বিপন্ন করে তুলেছিল। এই নতুন রাষ্ট্রের চার রাষ্ট্রনীতি- গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শকে ক্ষতবিক্ষত করে একে একটি ধর্মীয় সাম্প্রদায়িক পাকিস্তানি ধাঁচের রাষ্ট্রে রূপান্তরিত করার ব্যর্থ প্রয়াস চালায় রাষ্ট্রপতির হত্যাকারী তাদের দোসর সামরিক খুনি চক্র। ফলে এ অঞ্চলের শান্তি, গণতন্ত্র, মানবাধিকার এবং স্থিতিশীলতার পরিবর্তে দেখা দেয় সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এবং পালাক্রমিক সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের প্রায় আঠারটি ব্যর্থ খেলা। ঘাতকরা হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। মার্শাল’ল জারির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে। অবৈধ সরকার গঠন করে সংবিধানকে ক্ষতবিক্ষত করে দেয়। সংবাদপত্রের স্বাধীনতাকে রুদ্ধ করে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দুতাবাসে চাকুরি দিয়ে পুরস্কৃত করা হয়। স্বাধীনতা বিরোধী -যুদ্ধাপরাধীদের এ দেশের নাগরিকত্ব দেয় ও রাষ্ট্র ক্ষমতায় অংশীদার করে। দেশ যখন এরকম একটি জটিল-কুটিল চক্রান্ত-প্রতিচক্রান্তের আবর্তে নিয়োজিত ঠিক তখনি ১৯৭৫ সালে বিদেশে (জার্মান) থাকায় ঘটনাক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন। স্বদেশ প্রত্যাবর্তনের এক সপ্তাহ আগে ১১ মে ‘নিউজ উইক’এ এক সাক্ষাতকারে শেখ হাসিনা বলেন- জীবনের ঝুঁকি নিতেই হয়। মৃত্যুকে ভয় করলে জীবন মহত্ত থেকে বঞ্চিত হয়’। বঙ্গবন্ধুর উত্তরাধিকারী তরুন নেত্রী বলেন- যেসব কাজ অগ্রাধিকার পাওয়ার যোগ্য বলে আমি বিবেচনা করি তার মধ্যে থাকবে দেশের প্রত্যেকটি মানুষের পূর্ণগণতান্ত্রিক পুন:প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন ‘১৯৮১ সালের ১৪-১৬ ফেব্র“য়ারি অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কাউন্সিলে আমাকে আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করে দলের নেতাকর্মীরা আমার মহান পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমি বাবার অসাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় নিয়েই স্বদেশ প্রত্যাবর্তন করব।’ এই দেশ রতœকে স্বাগত জানানোর জন্য প্রায় ১৫ লাখ মানুষ ১৭ মে ১৯৮১ খ্রিস্টাব্দে বিমান বন্দরে উপস্থিত হন, লাখ লাখ মানুষের হৃদয় ছোঁয়া ভালোবাসায় সিক্ত হলেন শেখ হাসিনা। তিনি দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন এবং এরই ধারাবাহিকতায় ৯০’এর গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়। ১৯৯৬ সালের ১২ জুন সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ (নৌকা প্রতীক) বিপুল ভোটে জয়লাভ করে এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। তিনি দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, দারিদ্র দূরীকরণ ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে দীর্ঘকালের অমীমাংসিত গঙ্গার পানি চুক্তির স্বাক্ষর তাঁর ঐতিহাসিক সাফল্য। ১৯৯৬ সালে তাঁর আমলেই কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর তত্ত্বাবধানে বাংলাদেশ প্রথম বারেরমত খাদ্যে উদ্বৃত্ত দেশ হিসেবে পরিগণিত হয়। ১৯৯৭ সালের ২৩ জুন উত্তর বাংলার সঙ্গে পূর্ব বাংলার যোগাযোগে শত বছরের অবহেলার অবসান ঘটিয়ে তিনি উদ্বোধন করেন যমুনা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু সেতু। ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর শেখ হাসিনা পার্বত্য চুক্তি স্বাক্ষর করে ওই অঞ্চল এবং গোটা দেশে যে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন তা গোটা বিশ্বকেই অভিভূত করে। এ পার্বত্য শান্তিচুক্তির প্রতিষ্ঠার সাফল্যের জন্যে ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর শেখ হাসিনাকে ইউনেস্কোর শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ৩১তম অধিবেশনে তারই উদ্যোগে আমাদের মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক দিবস ২১ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পায়। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ – ২০০১’র শাসন আমলে এ ধরনের আরও বহু গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে ‘ডটার অব ডেমোক্রেসি’ হিসেবে বিশ্ব ব্যাপী পরিচিতি, উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক, যোগাযোগ ও যাতায়তের অবকাঠামো নির্মাণে সাফল্য, হতদরিদ্র মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন, কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি, মুক্তিযোদ্ধাদের ভাতা ও মর্যাদাবৃদ্ধি, নারী উন্নয়নে সফলতার জন্য আন্তর্জাতিক মহলে রাষ্ট্র নায়ক হিসেবে খ্যাতি অর্জন, ইউনেস্কো কর্তৃক ‘ফেলিক্স হুফে বয়েনি শান্তি পুরস্কার’ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ‘সেরেস পদক’ নরওয়ের মহাত্মাগান্ধী ফাউন্ডেশনের ‘গান্ধী পদক’, দারিদ্র বিমোচনে শেখ হাসিনার সাফল্যের স্বীকৃতি স্বরূপ ইতালিতে অনুষ্ঠিত জি-৮ সম্মেলনে তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে এক বিরল সংবর্ধনা প্রদান করে, যা ক্ষমতার বাইরে থাকা এশিয়া মহাদেশের কোন নেতাকে এভাবে আমন্ত্রণ জানানোর নজির এটাই প্রথম। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ক্ষেত্রেও দেশরতœ শেখ হাসিনার বিশাল সাফল্য বিশ্ব ব্যাপী প্রশংসিত হয়েছে। এরপর রাজনৈতিক ও আইনী জটিলতা দরুন দেশে নেমে আসে নৈরাজ্য। পুনরায় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সাধারণ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষমতায় আসে এবং জনগণের কল্যাণে নানামূখী কর্মসূচী গ্রহণ করে। ২০০৯ সাল থেকে দ্বিতীয় মেয়াদে দেশের প্রধান মন্ত্রীর দায়িত্ববার গ্রহণ করার পর বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। দিন বদলের অঙ্গীকার, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন (৪০%-২৬%), কৃষি, নারীর ক্ষমতায়ন, জ্বালানী, গ্রামীণ অবকাঠামো, বৈদেশিক কর্মসংস্থান সহ নানা কর্মসূচী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করে। মাথাপিছু আয় ১হাজার ১৪০ডলারে উন্নীতকরণ, খাদ্য নিরাপত্তা ও এমডিজির লক্ষ্য মাত্রা অর্জনে জাতিসংঘের সাউথ সাউথ পুরস্কার লাভ, এক কোটির উপরে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, প্রায় বাংলাদেশের আয়তনের সমপরিমাণ সমুদ্র সীমায় সার্বভৌমত্ব অর্জন, শিক্ষানীতি বাস্তবায়নে তিন কোটি শিক্ষার্থীদের হাতে ১লা জানুয়ারি বই দিবসে বিনামূল্যে ২৭ কোটি বই প্রদান, শতভাগ শিশুর স্কুলে ভর্তির লক্ষ্যমাত্রা অর্জন, শিশু মাতৃ মৃত্যুর হার কমানো, ঢাকা-চট্টগ্রামে অসংখ্য উড়াল সেতু নির্মাণ, পাটের ও ছত্রাকের জন্ম রহস্য আবিস্কার, পাতাল রেল পথ নির্মাণের মহা পরিকল্পনা, ২৬হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ এবং বিশ্ব মন্দা সত্বেও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব সভায় এক নতুন মর্যাদায় অভিষিক্ত করেছে। তিনি তাঁর আদর্শ, পরিকল্পনা ও জীবনবোধের আলোকে বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সংস্কার সাধক এবং প্রয়োজনীয় উন্নয়ন সাধন করে বাংলাদেশকে বিশ্বে দিয়েছেন নতুন ভাবমূর্তি এবং গৌরবজ্জল পরিচিতি। ২০১৪ সালের ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জোট সরকার পুনরায় (তৃতীয়বার) ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছেন। গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে শেখ হাসিনা নিরলস ভাবে যে কাজ করে যাচ্ছেন তা বাংলার মানুষের হৃদয়ে চিরজাগরুক থাকবে। প্রশংসিত হবে বিশ্ব ব্যাপী।
বিশ্বের সমাজ চিন্তক এবং অর্থনীতিবিদেরা বাংলাদেশের এত দ্রুতগতিতে সামনে উঠে আসা এবং সামাজিক সূচক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে চিত্তাকর্ষক অগ্রগতি লাভ করায় বিস্মিত হয়েছেন এবং তারা ভবিষ্যদ্বাণী করেছেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে। বাঙ্গালী জাতি হিসাবে আমার তথা আমাদের বিশ্বাস ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে উঠবে। জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে। গণতন্ত্রের মানস কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার, বাংলার দুখী মানুষের নেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে কোন মূল্যে আমরা যোদ্ধাপরাধের কলঙ্কমুক্ত অসম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এ জন্য উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। চূড়ান্ত লক্ষ্য অর্জনে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে আত্মনিয়োগ করব। এটাই হউক ২০১৪ সালের বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী তথা জাতীয় শোক দিবসের অঙ্গীকার।

লেখক : সাংবাদিক, শেরপুর। (তথ্যসূত্র : মুক্তিযুদ্ধের ইতিহাস, ইন্টারনেট)




















