
খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শুক্রবার ১৫ আগষ্ট সরকারীভাবে ও উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠগুলোর পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ পৃথক পৃথকভাবে আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এসএমএ ওয়ারেজ নাইম, যুগ্ন-আহবায়ক আমিরুজ্জামান লেবু, ওসি একেএম ফছিহুর রহমান, যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজুয়ানুল হক ভূইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আয়েশা সিদ্দিকা। মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান, শিক্ষক শাহ জাহান শাজু, গোলাম রব্বানী, ফসিহুর রহমান প্রমূখ। এ বছর দলীয়ভাবে ঝিনাইগাতী সদরসহ ৭টি ইউনিয়নে ও ৬৩টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত হয়।অপরদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ৯জন বেকার যুবক ও যুবতীর মাঝে ৪ লাখ ৩০ হাজার টাকার ঋণের চেক করে।



















