নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির তান্ডব : ২৫ বসতবাড়ি লন্ডভন্ড

খবর টি পড়েছেন : ১৭৫
নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির তান্ডব : ২৫ বসতবাড়ি লন্ডভন্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Hati Picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্যহাতি রাতভর তান্ডব চালিয়ে ১১টি পরিবারের ২৫টি বসতঘর, আসবাবপত্র, গোলার ধান-চাল, শিমলা আলু ও আদা ক্ষেত বিধ্বস্ত করেছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার গভীররাতে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার কাটাবাড়িপাড়া গ্রামে ওই তান্ডব চালায় বন্যহাতির দল।

Shamol Bangla Ads

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হচ্ছে কার্তিনা ম্রং এর ২টি বসতঘর, রাইসা চিসিমের ২টি বসতঘর ও ১৬মন গোলার ধান, সুজয় মারকের ১টি বসতঘর, আঞ্জেন্দ্র চিসিমের ২টি বসতঘর ও ৫মন চাল, প্রভাত চিসামের ২টি বসতঘর, শামছুল হকের ২টি বসতঘর ও আদা ক্ষেত, জলেন্দ্র মানকিনের ১টি বসতঘর, অরুন ম্রং এর ২টি বসতঘর ও শিমলা আলু (কাসাবা) ক্ষেত, লেবেন মারাকের ১টি বসতঘর, নুরজাহানের ১টি মুদি দোকান ঘর ও হাজেরা বেগমের ৩টিসহ ২৫টি বসতঘর।
ক্ষতিগ্রস্থ আঞ্জেন্দ্র চিসিম জানান, প্রায় শতাধিক বন্যহাতির দল তার বসতঘর ভাঙ্গার সময় তিনি দৌড়ে গিয়ে গাছে উঠে প্রাণে রক্ষা পান। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আরও জানায়, বন্যহাতির তান্ডবে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাতকুচি বনবিট কর্মকর্তা আমিনুল হক জানান, বন্যহাতির আবাসস্থলে মানুষ ঘর-বাড়ি বানানোর কারনে মানুষ বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। বনবিভাগের ১০ সদস্য বিশিষ্ট একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।
ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা বলেন, এক যুগেরও অধিক সময় ধরে উপজাতি অধ্যুষিত এলাকায় বন্যহাতি তান্ডব চালাচ্ছে। তাই সরকারিভাবে এর স্থায়ী সমাধান প্রয়োজন।
নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুকলেছুর রহমান রিপন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আক্রান্ত এলাকায় রাতের বেলায় বন্যহাতি তাড়াতে মশাল জ্বালানোর জন্য ২শ লিটার কেরোসিন তেল বরাদ্দ দেন। তাছাড়া তিনি ক্ষয়-ক্ষতি নিরুপন করে ক্ষতিগ্রস্থদের সরকারি সাহায্য প্রদানের ঘোষনা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা ও আমাদের অঙ্গীকার :… পরবর্তী সংবাদ রৌমারীতে অভ্যন্তরীন কোন্দলে পুর্নাঙ্গ হচ্ছে না ছাত্রদলের কমিটি

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads