ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের বেলতলীতে বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে। ১৫ আগষ্ট শুক্রবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই সিএনজি যাত্রী। হতাহতরা ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার বাসিন্দা। নিহতরা হলো সাইদ হাসান রিপন(২৮), আতিকুর রহমান(২৪),মিন্টু (২২) ও সিএনজি চালক আরিফ হাসান(২২)। এরা ত্রিশালে বড়শি দিয়ে মাছ শিকারে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা ও কোতওয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, আজ সকাল ৬ টার দিকে ময়মনসিংহ শহরতলী বেলতলী নামক স্থানে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ত্রিশালগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সিএনজি চালক মারা যায়। এছাড়া গুরুতর আহত সোহাগ নামে ১ জনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।



















