ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডাক্তার সংকটের কারণে আগৈলঝাড়ায় স্বাস্থ্যসেবা হুমকির মুখে

খবর টি পড়েছেন : ২৩৫
ডাক্তার সংকটের কারণে আগৈলঝাড়ায় স্বাস্থ্যসেবা হুমকির মুখে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Agailjhara Photo-11-08-2014অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ডাক্তার সংকটের কারণে চিকিৎসা সেবা ভেঙ্গে পরেছে। একারণে ভুক্তভোগী সাধারণ জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারী নিয়মানুযায়ী উপজেলার ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৬জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে এখানে প্রশাসনিক কর্মকতাসহ ৪জন চিকিৎসক রয়েছেন। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া যাচ্ছেনা। একারণে রোগীরা চিকিৎসার জন্য এসে ফিরে যেতে বাধ্য হচ্ছে।
হাসপাতালসূত্রে জানা গেছে, ডা. মো. মুশফিকুজ্জামান যোগদানের পর থেকে বরিশাল সিভিল সার্জন অফিসে ডেপুটেশনে আছেন। ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. মো. আবু বকর সিদ্দিক ও জুনিয়র কনসালটেন্ট ডা. সৈয়দ ইসরার কামাল যোগদানের পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। আগৈলঝাড়া হাসপাতালে ভাল চিকিৎসক এলেও কয়েক মাসের মধ্যে তারা তদবির করে জেলাসদরসহ বিভিন্ন স্থানে চলে যান। হাসপাতালে ডাক্তার সংকট থাকায় প্রতিদিন রোগীরা এসে হাসপাতালে ভিড় করলেও ডাক্তার না পেয়ে তারা বরিশাল কিংবা অন্যত্র চলে যাচ্ছে। পার্শ্ববর্তী কোটালীপাড়া, উজিরপুর, গৌরনদী উপজেলা থেকে প্রতিদিন বহিঃবিভাগে শতাধিক রোগী, জরুরী বিভাগে ৫০ থেকে ৫৫ জন রোগী এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে আন্তঃবিভাগে ৩০ থেকে ৩৫ জন রোগী ভর্তি থাকে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীরা ডাক্তার সংকট থাকার কারণে চিকিৎসাসেবা না পেয়ে আরও অসুস্থ হয়ে পরছে। দীর্ঘদিন ধরে এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলার জনসাধারণের স্বাস্থ্যসেবা। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া প্রতিদিন বরিশাল বাসা থেকে এসে অফিস করছেন তার ইচ্ছেমত। যে কারণে অন্যান্য ডাক্তাররা তাদের মত করে অফিসে আসছেন। তবে অভিযোগ রয়েছে, কর্মরত ডাক্তাররা দিনের বেশীরভাগ সময় যে যার মত করে বিভিন্নস্থানে নিজ নিজ চেম্বার নিয়েই ব্যস্ত থাকেন। ফলে রোগী শূণ্য হয়ে পরছে হাসপাতালটি। জনগণ বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার চিকিৎসাসেবা থেকে। এবিষয়ে স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া জানান, চিকিৎসক সংকটের বিষয়টি অচিরে সমাধানের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আগৈলঝাড়ায় এগ্রি-বিজনেস নেটওয়ার্কের উপর কর্মশালা

Shamol Bangla Ads

বরিশালের আগৈলঝাড়ায় লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক ল্যান প্রোগ্রামের উপর উপজেলা পযার্য়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজ সেবা কর্মকতা সুশান্ত বালা’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা. বখতিয়ার উদ্দিন, কৃষি কর্মকতা মো. ওমর ফারুক, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো.সাইফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকতা রোজিনা আক্তার, জাগরণী চক্র ফাউন্ডেশন কর্মকতা শিবশংকর চক্রবর্তী, ক্যাটালিস্ট কর্মকতা জিয়াউদ্দিন বাবু, ব্যবসায়ী হান্নান মোল্লা ও আনোয়ার হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ার গাবতলীতে বসতবাড়ীতে দুবৃর্ত্তদের আগুন ও ককটেল হামলা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালনে আ’লীগের প্রস্তুতি সভা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads