শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে পৌরশহরের টি.এন্ড.টি রোডস্থ দলের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক চাঁন। সভায় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি এডভোকেট এম.এ হালিম, সাবেক এমপি খন্দকার মুহাম্মদ খুররম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান খসরু, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোহসিনুল বারী রুমি, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম, জেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, এম.এ মতিন, আবুল কালাম আজাদ, হামিদুর রহমান, শ্রমিক লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল আলম রিপন, এম.এ মোনায়েম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেরাজ চৌধুরী, ছাত্র নেতা আতিকুর রহমান হিটলারসহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলীয়ভাবে শ্রীবরদী উপজেলা সদরসহ উপজেলার ১০টি ইউনিয়নে শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাবেক এমপি মরহুম আলহাজ্ব এম.এ বারী’র ছেলে ও তরুণ আ’লীগ নেতা মোহসিনুল বারী রুমি শোক দিবস উপলক্ষ্যে দলীয় কর্মসূচি বাস্তবায়নে নিজস্ব তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।



















