মোঃ-আমিনুর ইসলাম, গাবতলী(বগুড়া) : বগুড়ার গাবতলীতে রাতের আধাঁরে একটি পরিবারকে দুবৃত্তর্রা বসত বাড়ীতে জ্বালনী তেলঢেলে আগুন লাগানোর পাশাপাশি ককটেল হামলা করেছে। এতে ওই পরিবারের সকলেই অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছে। গভীর রাতে এধরনের বিস্ফোরনের ঘটনা গ্রাম বাসীকে হতবাক করে দিয়েছে। বালিয়াদীঘি ইউনিয়নের তল্লাতলা পুর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে ১০ আগষ্ট দিবাগত রাত অনুমান ২ টার সময়।

জানা যায়, ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে চেনু মন্ডল স্ত্রী সন্তান নিয়ে খাওয়া শেষে ঘটনার রাতে ঘরে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান ২ টার সময় একদল দুবৃর্ত্ত বাহির থেকে টিনের গেটের সিকলে তালা বন্ধ করে শুকনো পাটের সাথে জ্বালানী তেল ঢালীয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। ঘরের লোকজন জ্বলন্ত আগুনের আলো দেখতে পেয়ে চিৎকার দিলে দুবৃর্ত্তরা ২ টি শক্তিশালী ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে তালা ভেঙ্গে ঘরে রক্ষিত চেনু মন্ডল ও তার স্ত্রী সন্তানকে উদ্ধার করে। চেনুর পিতা তোফাজ্জল হোসেন মন্ডল জানায় জমিজমা নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন পুর্বে তাদের দখলে থাকা প্রায় ১২ বিঘা জমি প্রতিপক্ষরা দখল করে। এ নিয়েউভয়ের মাঝে উত্তেজনা চলে আসছিল। দুবৃর্ত্তরা এ বিরোধ কাজে লাগিয়ে আগুন ও ককটেল হামলার মতো ঘটনা ঘটাতে পারে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে কি না জানাযায় নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে ।



















