ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জোয়ারের পানিতে আমতলীর নিম্নাঞ্চল প্লাবিত

খবর টি পড়েছেন : ১৮৯
জোয়ারের পানিতে আমতলীর নিম্নাঞ্চল প্লাবিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আমতলী (বরগুনা) প্রতিনিধি : লঘুচাপের প্রভাবে আমতলী তালতলী সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগর ও উপকূলীয় নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পূর্নিমার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে আমতলীর নিম্নাঞ্চল। উত্তাল সমুদ্র থেকে জেলেরা তীরে ফিরতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন মৎস্য সমবায় সমিতির সদস্যরা ।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে, আকাশে প্রচুর বজ্র মেঘমালা রয়েছে। ফলে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগর উত্তাল থাকবে। পায়ড়াসমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে পূর্নিমার জোয়ারের পানিতে বিপর্যস্ত বিভিন্ন স্থান । এসব স্থান দিয়ে বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা দিয়ে আবারও জোয়ারের পানি গ্রামের পর গ্রামে প্রবেশ করছে। তলিয়ে যাচ্ছে বসতবাড়ি। কাঁচা ঘর-বড়ি দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে গেছে। পশুরবুনিয়া গ্রামের জেলে ইমরান জানায়, দূর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য জোয়ারের পানি গ্রামের ভিতর ঢুকছে। এখানকার মানুষের মরার ওপড় খারা ঘা হিসেবে কষ্ট দিচ্ছে এখনকার জোয়ারের পানি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলাহাটে এনজিও ম্যানেজারের মটরসাইকেল চুরি পরবর্তী সংবাদ জীবননগরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads