ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে এনজিও ম্যানেজারের মটরসাইকেল চুরি

খবর টি পড়েছেন : ১৮৪
ভোলাহাটে এনজিও ম্যানেজারের মটরসাইকেল চুরি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
ভোলাহাট উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষের সামনে রাখা ১টি টিভিএস মটরসাইকেল সোমবার সকাল প্রায় সারে ১০টার সময় চুরি যায় বলে প্রত্যক্ষ করা গেছে। জানা গেছে, এনজিও আশা ভোলাহাট ব্র্যাঞ্চের সহকারী ম্যানেজারের ১টি মটরসাইকেল (টিভিএস-সিসি-১০০) যার লাইসেন্স নম্বর-চাঁপাইনবাবগঞ্জ মেট্রো-১২-০৯২৮, উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে দিনব্যাপী আলোচনা সভায় যোগদিতে আসেন। আলোচনার ফাঁকে বাইরে আসলে তার মটরসাইকেলটি দেখতে না পেয়ে সকলকে অবিহিত করে। উল্লেখ্য মটরসাইকেলটি লক করা ছিলো বলে এনজিও কর্মকর্তা জানান। ভোলাহাট উপজেলা পরিষদ প্রশাসনের মূলকেন্দ্র হওয়া সত্বেও মটরসাইকেলটি আচমকা চুরি যাওয়াতে মুহুর্তে সকলের মাঝে আতঙ্ক বিরাজ করে। পরে সভায় আগত অন্যান্য সুধীজন তাদের গাড়ী নিজ হেফাজতে রাখার ব্যবস্থা করে।এ ঘটনায় মটরসাইকেলটির মালিক এনজিও কর্মকর্তা বিভিন্ন চেষ্টা-তদবীর করে ফল না হওয়ায় অবশেষে থানায় জিডি করে। এ ব্যাপারে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার পর মঙ্গলবার থানায় একটি জিডি হয়েছে। মটরসাইকেলটি উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোলাহাটে ফাইলেরিয়াসিস রোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

ভোলাহাটে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিকলাঙ্গ রোগী অনুসন্ধান পদ্ধতি ও মরবিডিটি কন্ট্রোল বিষয়ক অবহিতকরণ সভা মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার ডাঃ তৌফিকুল ইসলাম মো: বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ডিজি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ফিল্ড সুপারভাইজার অনিমেষ হালদার, উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ। অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সবুর, স্বাস্থ্য কমপ্লেক্স কোষাধ্যক্ষ খাইরুজ্জামান, সহ: কোষাধ্যক্ষ বাদরুজ্জামান। এ ছাড়াও উপজেলা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ, ৪টি ইউনিয়নের ৯টি কমিউনিটি ক্লিনিকের সিসি প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য মাঠকর্মীবৃন্দ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন। সভায় ফাইলেরিয়াসিস বা গোদ রোগ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে উপস্থিত সকল কমিউনিটি ক্লিনিকের সিসি প্রোভাইডারদের হাতে-কলমে বুঝিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রৌমারীতে মুক্তিযোদ্ধা হওয়ার হিড়িক পরবর্তী সংবাদ জোয়ারের পানিতে আমতলীর নিম্নাঞ্চল প্লাবিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads