ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবননগরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

খবর টি পড়েছেন : ২৭৯
জীবননগরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার জীবননগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কড়চাডাঙ্গা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

আহতদের স্থানীয় ক্লিনিক, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা হলেন- পরিছন নেছা (৭০), সামসুল ইসলাম (৫৫), আসাদুল ইসলাম (৫০), সিরাজুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (৪৫), আব্দুল ওয়াহেদ (৩০), জাকির হোসেন (৩৫), শাহিদ (৩২), রফিজুল (৫০), এনামুল (৩৬), রিপন (১৮), জাহিদ হোসেন (২২), আব্দুল হক (৫৫), ওহিদুল (৪০) ও মমিনুল (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আন্দুলবাড়িয়া ইউপি উপ-নির্বাচনে মে¤॥^ার পদে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ওয়াহেদের সঙ্গে বিএনপি সমর্থিত রফিজুলের কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়।

Shamol Bangla Ads

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গায় শিমুল হত্যা মামলার আসামি কারাগারে

চুয়াডাঙ্গার সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে কলেজছাত্র শিমুল হত্যা মামলার আসামি হাসানকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি একই গ্রামের আব্দুল মজিদের ছেলে। সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাসান হাজির হয়ে জামিনের আবেদন করে। শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আমিনুল ইসলাম।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার ছয়ঘরিয়া গ্রামের চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র শিমুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী দরগাতলা মাঠে শ্বাসরোধ করে হত্যা করে মাটিতে পুতে রাখে দুর্বৃত্তরা। পরে ওই দিন বিকেলে নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই পুলিশ মামলার প্রধান আসামি সেকেন্দার আলীকে গ্রেফতার করে। এরপর গত ১৫ মে সেকেন্দার আলী ও হাসানসহ ৩ জনের নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

চুয়াডাঙ্গায় মহিলাসহ ৮ আসামি গ্রেফতার

জেলার সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মহিলাসহ ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার সুকদিয়া গ্রামের সুবারেকের স্ত্রী সাহেরা খাতুন (২৮), মোহাম্মদ জুমা গ্রামের হেকমত আলীর ছেলে গোলজার (৩৮), ফার্ম পাড়ার আব্দুল বারেকের ছেলে খোকন (৪১), হক পাড়ার আজগার আলীর ছেলে গ্যাদা (৪৫), খেজুরতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩০), দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে ছেজতাজ (৩২), চন্ডিপুর গ্রামের গাজু মোল্লা (৫০) ও বাঘাডাঙ্গা গ্রামের ইয়াজুর রহমানের ছেলে ইউনুস আলী (২৮)।

পুলিশ সুপার রাশিদুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

চুয়াডাঙ্গায় ফেনসিডিল উদ্ধার

জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় পৃথক অভিযানে ৯০ বোতল ফেনসিডিল ও ১৪ বস্তা ভারতীয় নিম্নমানের সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর ৫ টার দিকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মুন্সীপুর ক্যাম্পের কমান্ডার তোতা মিয়াসহ একদল বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার কুতুবপুর সীমান্তের ৯২/৬ আর পিলারের কাছে ৫-৬ জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা নিম্নমানের সার ফেলে পালিয়ে যায়। এর আগে, রাত ১০ টার দিকে দর্শনা নিমতলা ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলামসহ একদল বিজিবি জীবননগর উপজেলার শ্রীনগর সীমান্তে টহল দেওয়ার সময় তিন চোরাচালানীকে ধাওয়া করে। এসময় তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জোয়ারের পানিতে আমতলীর নিম্নাঞ্চল প্লাবিত পরবর্তী সংবাদ কৃষি ঐতিহ্য ও উপকরণের ধারক বাকৃবি’র কৃষি মিউজিয়াম

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads