মেহের আমজাদ,মেহেরপুর: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, উপদেষ্টা আজিজ আহম্মেদ মতিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান বাবু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমিন হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইনসান আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির রায়হান সেন্টু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম খাঁন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রবীর অধিকারী, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলী প্রমুখ।
মেহেরপুরে দেশি ফলের গুন বিষয়ক সেমিনার আনুষ্ঠিত

দেশি ফলের অনেক গুন, নেইকো জুড়ি তার। স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার। এশ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চৈতন্য কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শশাংক কুমার মন্ডল, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত প্রমুখ।
মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. এমএ বাশার, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, এন ডিসি আমীনুল ইসলাম, জেলা সমাজ সেবা অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা তথ্য অফিসার এসএম রাহাত হাসনাত প্রমুখ।

মেহেরপুরে ৭ প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে হুহুল চেয়ার বিতরণ
মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৭ জন প্রতিবন্ধী স্কুল ছাত্র-ছাত্রীর মধ্যে হুহুল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় ওই হুইল চেয়ার বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল ফজল, সৈয়দ মাসুদুর রহমান, মনোয়ার হোসেন। এসময় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুরের আমঝুপিতে আর্সেনিক বিষয়ক ফ্লিপ চার্ট প্রদর্শন
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গন্ধ্যরাজপুরে আর্সেনিক বিষয়ক সচেতনতামূলক ফ্লিপ চার্ট প্রদর্শন করা হয়েছে।সোমবার বিকেল ৩ টার সময় গন্ধ্যরাজপুর পাড়ায় ফ্লিপ চার্ট প্রদর্শনের আয়োজন করে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক । এতে সভাপতিত্ব করেন, গন্ধ্যরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন।ফ্লিপ চার্ট প্রদর্শন করেন, , এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর কমিউনিটি মোটিভেটর মুনজুয়ারা পারভীন।এসময় উপস্থিত ছিলেন, সংস্থার মেহেরপুর ফিল্ড অফিসার কামরুজ্জামান, অডিট অফিসার মীর নুর শমসের শান্ত, গন্ধ্যরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএনএম ফিরোজ ও আবু তাহের,সংস্থার টেকনিক্যাল সুপারভাইজার যথাক্রমে শফিকুর রহমান ও হাবিবুর রহমান, আমঝুপি ইউনিয়ন এফএফ মিজানুর রহমান , ইউনিয়ন এফ ডব্লিউ জিয়াউল ইসলাম সাজু প্রমুখ।এলাকার জনগণকে আর্সেনিকের ক্ষতিকর বিষয় ও আর্সেনিক প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হয়।
ফ্লিপ চার্ট প্রদর্শনীতে নারী-পুরু ও শিশু মিলে ১৪০ জন অংশ গ্রহণ করেন।ফ্লিপ চার্ট প্রদর্শনী শেষে মুক্ত আলোচনায় অংশ গ্রহণকারীদের মধ্যে গন্ধ্যরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাব্বির আহমেদ বলে, আমাদের বিদ্যালয়ে সরকারী ভাবে টিউবওয়েল দিয়েছে কিন্তু তাতে রয়েছে আর্সেনিক। আমরা পানি পাবো কোথায়? আমরা বাঁচতে চাই। ওই গ্রামের বাসিন্দা শাহিন বলেন, আমাদের এই মহল্লায় হাতে গোনা কয়েকটি টিউবওয়েল ছাড়া অধিকাংশ টিউবওয়েলে রয়েছে আর্সেনিক। আমাদের জীবন রয়েছে ঝুকির মধ্যে। সরকার বা কোন সংস্থা আমাদের পাশে দাঁড়িয়ে নিরাপদ পানির ব্যবস্থা করলে, উপকৃত হতাম।
ইউনিসেফ ও জাইকা-র অর্থায়নে ডিপিএইচ ই-এর সহযোগিতায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এলাকার মানুষকে নিরাপদ পানি প্রদানের লক্ষে এ প্রকল্প বাস্তবায়ন করছে।



















