শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ডাক্তারী পরীক্ষা ছাড়াই গরু-ছাগল জবাই করছে কসাইরা নিজেই। পশু ডাক্তাররা এসে শুধু টাকা কালেকশন করে চলে যায় বলে কসাইদের অভিযোগ।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টা মৌলবী রবিউল ইসলাম পার্বতীপুর পৌরসভার পিলখানায় এসে অপেক্ষা করছেন। ভোর ৬টা বাজতেই কসাই ইউনুছ আলী, আশরাফুল,আব্দুল লতিফ,বাবলু,কুদ্দুস,আলী প্রায় ১৮/২০টি গরু নিয়ে হাজির। সাড়ে ৬টার দিকে মৌলবী গরু জবাই শুরু করলেন তখনো কোন পশু ডাক্তার নেই। পিলখানায় একে একে সব গরুই জবাই হয়ে গেল। পার্বতীপুর উপজেলার দায়ীত্বরত পশু ডাক্তার রাসেদুল ইসলাম মুটোফেনে জানালেন, টাকা নিয়ে জঠিলতা হওয়ায় কসাই ইউনুস পশু ডাক্তারকে আসতে নিষেধ করেছে তাই কোন ডাক্তার তিন দিন ধরে পিলখানায় যাচ্ছেনা। ডাক্তার আরো বললেন, পিলখানায় পশু ডাক্তার থাকলে রোগাক্রান্ত বা পেটে বাচ্চা আলা গরু জবাই হবে না এ কসাইদের অসুবিধা। তবে ২/৩ দিনের মধ্যেই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে তিনি কথা বলবেন ডাক্তার রাসেদুল ইসলাম জানালেন। এ সময় কসাই আশরাফুল জানালেন, পশু ডাক্তারদের দাবী তাদের প্রতিদিন ২শ টাকা করে দিতে হবে। গরু রোগা হোক আর ভাল হোক ২শ টাকা ছাড়া পশু ডাক্তার সিল মারে না। পরে হলদীবাড়ী রেলগেটে গিয়ে দেখা গেল কসাইরা ৩টি গরু জবাই করেছে। সেখানেও পশু-ডাক্তার নেই। সেখানকার কসাই রাজু,মোসলেম ও নওশাদ বললেন পশু ডাক্তার খলিল বিকেলে আসবে। ২শ টাকা হিসেবে টাকা নিয়ে চলে যাবে। একই অবস্থা পার্বতীপুর শহরের অন্যান্য জায়গা গুলোর। পার্বতীপুর পৌরসভার দায়ীত্বে পশু ডাক্তার মোঃ আবু সরফরাজ হোসেন তার সহোযোগী হিসেবে রয়েছেন জোবায়ের হোসেন ভিএফএ, খলিলুর রহমান ভিএফএ সারোয়ার হোসেন এফএ(এ/আই) ও সামসুল হক এফএ (ফিডার)। ভিএফএ খলিলুর রহমানের বাড়ী পার্বতীপুর শহরের নয়াপাড়ায় হওয়ায় তার নামে একাধীক অভিযোগ রয়েছে। ভিএফএ খলিলুর রহমান পার্বতীপুর পৌরসভা বাদেও চন্ডিপুর হাবড়া ও মোস্তফাপুর ইউনিয়নের দায়ীত্বে রয়েছেন। এ ছাড়াও ভিএফএ জোবায়েদ হোসেন বেলাইচন্ডি,মন্মথপুর,মোমিনপুর ইউনিয়ন ও ভিএফএ মমিনুর রহমান রামপুর,পলাশবাড়ী,হামিদপুর ও হরিরামপুর ইউনিয়নের দায়ীত্বে রয়েছেন। পার্বতীপুর পৌরসভা বাদে ১০টি ইউনিয়নে প্রায় শতাধীক ছোট বড় হাট-বাজার রয়েছে। এসব হাট-বাজারে রোগান্তান্ত গরু ছাড়াও মরা গরু বিক্রির অভিযোগ রয়েছে।



















