ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৮৮
জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

pic comilla manobbondonতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সদ্য ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে গতকাল ১২ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার সর্বস্তরের সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা সভাপতি মো. আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক সমিতি কুমিল্লার সহ সভাপতি ইয়াসমিন রীমা। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন , বাংলাদেশ সংবাদ সংস্থার কুমিল্লা প্রতিনিধি অশোক বড়–য়া, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আলী আকবর মাসুম, কুমিল্লা জার্নালিষ্ট ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ফটো জার্নালিস্ট ফোরামের কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস ,কুমিল্লার কাগজের প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুবু, কুমিল্লার কথার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির প্রমুখ। বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রেস ইউনিটির সভাপতি সৈয়দ আহমেদ লাভলু। বক্তারা বলেন, ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনি সংকেত। কারণ এতে একটি স্বাধীন কমিশন গঠন করার পূর্বেই সরকারের তথ্য মন্ত্রণালয়ের হাতে গণমাধ্যম নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। এর কয়েকটি ধারা বিশেষ করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবেদন তৈরি করার ক্ষমতা রহিত করা, কোন ধরণের সংঘাতমূলক সংবাদের দৃশ্য প্রচার করতে নিরুৎসাহিত করা ছাড়াও বিভিন্ন ধরণের বিধিমালার কথা বলা হয়েছে। যা স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকারকে খর্ব করতে পারে। তারা বলেন, আমরাও চাই গণমাধ্যম পরিচালনায় একটি নীতিমালা থাকুক। তবে কমিশন গঠন করার পূর্বে এ ধরণের নীতিমালা কখনও মেনে নেওয়া যায় না।
মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, বিটিভি কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন,দৈনিক যুগান্তরের ব্যুরো রিপোর্টার নজরুল ইসলাম দুলাল, একাত্তর টেলিভিশন কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা সিটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আবুল বাশার, এনটিভি প্রতিনিধি জালাল উদ্দিন, দৈনিক প্রথম আলোর ফটোগ্রাফার এম সাদেক, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, ভোরের পাতা কুমিল্লা প্রতিনিধি জাকারিয়া মানিক, দৈনিক পূর্বাশার ভারপ্রাপ্ত সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন, চ্যানের নাইন’র কুমিল্লা প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলী, এশিয়া টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, যোগাযোগ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি জামাল উদ্দিন দামাল, দৈনিক বর্তমানের কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তরুন, মহসীন কবির, দৈনিক বাংলাদেশ সময়ের কুমিল্লা ব্যুরো চীফ মাহবুব কবির, দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার মোঃ আক্তার, নিউজ এজেন্সীর কুমিল্লা প্রতিনিধি বাবর মুনাফ, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার রিয়াদ ওবায়েদ উল্লাহ, কুমিল্লা সংবাদের সেলিম আহমেদ, দৈনিক যুগান্তর ও আমাদের কুমিল্লার বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, আমাদের কুমিল্লা ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মতিউর রহমান হেলাল, ক্রাইম রিপোর্টার প্রতিনিধি মুকুল, ওয়াছ করনী, ফিন্যান্স রিপোর্টার মোঃ ইয়াছিন, আমাদের কুমিল্লার তৈয়বুর রহমান সোহেল, ডাক প্রতিদিনের ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি মাহদী হাসান, দৈনিক পূর্বাশার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ফারুক আহমেদ, বুড়িচং প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল, বুড়িচং-ব্রাহ্মণপাড়া সংবাদের রিপোর্টার আশিকুর রহমান আশিক,আরটিভির ফটো সাংবাদিক মো. সুমন, ইন্ডিপেন্ডেটের ক্যামেরা পার্সন তানভীর দীপু, বিটিভি’র জুয়েল খন্দকার, চ্যানেল ২৪ এর শরীফ উদ্দিন শান্ত সহ অন্যান্য সকল সাংবাদিকগণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দৌলতপুরে কিশোরী ধর্ষন : গ্রেপ্তার ৩ পরবর্তী সংবাদ জাতীয় শোক দিবস পালনে মেহেরপুর শহর আওয়ামী লীগের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads