মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : বিশ্বকাপ ফুটবলের মহা আসর শেষ হয়ে গেলেও দেশব্যাপী এখনও রয়ে গেছে ফুটবলের উত্তেজনা। আর এ উত্তেজনায় সোমবার দিবাগত রাতে গাজীপুরের কালীগঞ্জের শাদেরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে খঞ্জনা ও ভাদগাতী গ্রামের যুব সমাজের উদ্যোগে দিবারাত্রী বিবাহিত-অবিবাহিত ফুটবল টুর্ণামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিত একাদশ ২-১ গোলে জয়লাভ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, শাহজাহান শেখ, আলাউদ্দিন প্রধান, আবিদ খান ছোটন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জহিরুল ইসলাম, সাংবাদিক মজিবুর রহমান, নোমান কাজী, আব্দুস সালাম, আব্দুল বাছেদ, নুরুল আমিন খান, সেলিম শেখ, ওয়াজউদ্দিন শেখ, সাদেকুর রহমান প্রমুখ। টুর্ণামেন্ট পরিচালনা করেন স্বপন, মেহেদী ও শফিক।



















