পূর্বধলায় কীটনাশক পানে নববধু ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯৩
পূর্বধলায় কীটনাশক পানে নববধু ও পানিতে ডুবে শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শারমিন সুলতানা (১৯) নামে এক নববধূ সোমবার বিকেলে কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শারমিন উপজেলার ঘাগড়া ইউনিয়নের বানেরকান্দা গ্রামের আ. মোতালেবের মেয়ে। ও বিশকাকুনি ইউনিয়নের শাশ্বাকান্দা গ্রামের আ. রশিদের ছেলে বাপ্পি (৩)উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্য হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক বছর আগে শারমিনের বিয়ের রেঃজিষ্ট্রি হয় একই উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনিয়া গ্রাামের আ. খালেকের ছেলে এরশাদ মিয়ার সাথে। বিয়ে রেঃজিষ্ট্রির (কাবিনের) এক বছর অতিবাহিত হলেও স্বামীর বাড়িতে যাওয়া হয়নি শারমিনের। ইতোমধ্যেই শারমিন স্থানীয় কাপাশিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ে অকৃতকার্য হয়। পিত্রালয়েই চলতে থাকে তার জীবন-যাপন। হঠাৎ সোমবার বিকেলে শারমিন সবার অজান্তে কীটনাশক পান করে। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালীগঞ্জে দিবারাত্রী বিবাহিত-অবিবাহিত ফুটবল টুর্ণামেন্ট পরবর্তী সংবাদ রৌমারীতে মুক্তিযোদ্ধা হওয়ার হিড়িক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads