স্থানীয় সরকার শক্তিশালী হলে জনগণ বেশি সেবা পাবে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৬
স্থানীয় সরকার শক্তিশালী হলে জনগণ বেশি সেবা পাবে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sheikh hasina_ PMশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের ক্ষমতায়ন ও অধিকতর অংশগ্রহণ প্রতিষ্ঠায় ক্ষমতা বিকেন্দ্রীকরণে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, আমরা বিশ্বাস করি যে ক্ষমতা বিকেন্দ্রীয়করণের মাধ্যমে স্থানীয় সরকারকে অধিকতর শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, জনগণও তত বেশি সেবা পাবে। তিনি ১৭ জুলাই বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়সহ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী ওই কথা বলেন। খবর সরকারি সংবাদ সংস্থা বাসস এর।
এসময় তিনি বলেন, দেশটি আয়তনে ছোট হলেও এর জনসংখ্যা অনেক বেশি। এই বিপুল জনগোষ্ঠীর জন্য সেবার ব্যবস্থা করা খুবই দুরূহ। কিন্তু আমাদের এই কঠিন কাজটিই করতে হবে। এ প্রসঙ্গে তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নজর না দেয়ার জন্য ‘৭৫ পরবর্তী সামরিক শাসকদের সমালোচনা করে বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর পরবর্তী ক্ষমতা দখলকারীরা স্থানীয় সরকারকে শক্তিশালীর পদক্ষেপ নেয়ার পরিবর্তে তাদের নিজস্ব ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত ছিলেন।
এসময় এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর সচিব মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব এম এ কাদের সরকার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামিম চৌধুরী এবং মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির নিখোঁজ নেতা-কর্মীর পরিবারকে সহায়তা দিলেন খালেদা জিয়া পরবর্তী সংবাদ পাইকগাছায় ঈদকে সামনে রেখে তত্পর পকেটমার ও ছিনতাইকারীরা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads