বিএনপির নিখোঁজ নেতা-কর্মীর পরিবারকে সহায়তা দিলেন খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ১৯৩
বিএনপির নিখোঁজ নেতা-কর্মীর পরিবারকে সহায়তা দিলেন খালেদা জিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Khaledaমোঃ ফারুক হোসেন, ঢাকা : বিএনপির যেসব নেতা-কর্মী নিখোঁজ রয়েছেন তাদের ২১ পরিবারকে এক লাখ টাকা করে দিয়েছেন বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাতে গুলশানের রাজ নৈতিক কার্যালয়ে খালেদা জিয়া এ টাকা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। জানা গেছে বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম-অপহরণ শিকার হন ২১ জন নেতা কর্মী। তাদেরই স্বজনরা রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময় নিখোঁজ সুমনের ভাই খালেদা জিয়ার সামনেই মূর্ছা গেলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেয়ার পারসনের কার্যালয়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় স্বজন হারাদের পরিবারের সদস্যদের কাছে টেনে নিয়ে সান্তনা দেন।খালেদা জিয়া বলেন, দেশে এরকম অনেককে গুম করা হয়েছে। যারা চলে গেছেন, তারা দলের জন্য ছিলেন অ্যাসেট। তাদের একটি অপরাধ ছিল তারা বিএনপি করেন। আপনারা মনকে শক্ত করুন। আল্লাহকে ডাকুন। একদিন না একদিন এর বিচার হবেই। কারা গুম-খুন করেছে, সব তথ্য বেরিয়ে আসবে। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আবদুলকাইয়ুম, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিরিন সুলতানা, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জমান আনোয়ারসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির হিসাবে বর্তমান সরকারের আমলে ঢাকা মহান গরীর ২১ জন নেতা পুলিশ- র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম- অপহরণ-খুনের শিকার হয়েছেন। তারা হলেন- ৩৮ ওয়ার্ড বিএনপির সাজেদুল ইসলাম সমুন, তানভীর, পল্লবী থানার তরিকুল ইসলাম তারা, সবুজবাগ থানা ছাত্র দলের মাহবুব হাসান সুজন, সূত্রাপুর থানা ছাত্র দলের সেলিম রেজা পিন্টু, সম্রাট মোল্লা, ৭১ নং ওয়ার্ড ছাত্র দলের পারভেজ হোসেন, মো.জহির, বংশাল থানা ছাত্র দলের মো. সোহেল, মো. চঞ্চল, তেজগাঁও কলেজ ছাত্র দলের তরিকুল ইসলাম ঝন্টু, ২৮ নং ওয়ার্ড ছাত্র দলের কাজী ফরহাদ, জগন্নাথবিশ্ববিদ্যালয় ছাত্র দলের আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন, মাসুদ রানা, বিমান বন্দর থানা ছাত্র দলের নিজাম উদ্দিন মুন্না, ৭৯ নং ওয়ার্ড ছাত্র দলের খালেদ হাসান সোহেল, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের এ এম আদনানসহ প্রমুখ। এসব নেতা কর্মীদের পরিবারের কাছে ১ লাখ টাকার করে চেক প্রদান করে বেগম জিয়া

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অনিয়মে সহায়তার অভিযোগে পলিটেকনিকের ২ শিক্ষক বহিষ্কার পরবর্তী সংবাদ স্থানীয় সরকার শক্তিশালী হলে জনগণ বেশি সেবা পাবে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads