পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ঈদকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে পকেটমার ও ছিনতাইকারীরা। এসব পকেটমার ও ছিনতাইকারীরা নিরাপদ হিসেবে বিভিন্ন বিপনী বিতানসহ বেছে নিয়েছে ব্যাংক প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে বুধবার সোনালী ব্যাংক থেকে এক ব্যক্তির ২০ হাজার টাকা ছিনতাইয়ের পর নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন ব্যাংকের সাধারণ গ্রাহকরা। ঈদ উপলক্ষ্যে ব্যাংকগুলো বাড়তি নিরাপত্তার দাবী জানিয়েছে এলাকাবাসী।
সূত্র মতে, উপজেলা সদরের প্রধান সড়কে রয়েছে রূপালী, সোনালী, ইসলামী ও সোস্যাল ইসলামী ব্যাংক। দলিল লেখক সমিতি ভবনের উপর রয়েছে কৃষি ব্যাংক এবং পূর্ব ওয়াপদা রোডে রয়েছে জনতা ব্যাংক। এদিকে ঈদকে সামনে রেখে এলাকায় তৎপর হয়ে উঠেছে পকেটমার ও ছিনতাইকারীরা। ঈদে এসব ব্যাংক প্রতিষ্ঠানগুলো বাড়তি কোন নিরাপত্তা ব্যবস্থা না নেয়ায় ছিনতাইয়ের নিরাপদ স্থান হিসেবে পকেটেমার ও ছিনতাইকারীরা বেছে নিয়েছে ব্যাংক প্রতিষ্ঠানগুলো। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহজাহান আলী (৬০) নামের এক ব্যক্তি সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ৪/৫ জন ছিনতাইকারী ব্যাংকের ভিতর থেকে শাহজাহান আলীর উত্তোলনকৃত ২০ হাজার টাকা ছিনতাই করে নির্বিঘেœ পালিয়ে গেলেও তাদেরকে আটক করা যায়নি। তবে ছিনতাইয়ের দৃশ্যগুলো ব্যাংকে স্থাপনকৃত ক্লোজসার্কিট ক্যামেরায় ধারণকৃত রয়েছে। এ ঘটনার পর সাধারণ গ্রাহকদের মধ্যে ভীতি কাজ করায় ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তার দাবী জানিয়েছে এলাকাবাসী। ব্যবসায়ী কুদরত-ই-খোদা খোকন জানান, ঈদ উপলক্ষ্যে ব্যাংকের নিজস্ব নিরাপত্তা জোরদারের পাশাপাশি থানাপুলিশকে তৎপর থাকা উচিত। ব্যাংক প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান সমূহে পুলিশের টহল বৃদ্ধি করা উচিত বলে জানান প্রভাষক ময়নুল ইসলাম। ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আজগর আলী জানান, ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপনের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তায় একজনের স্থলে দু’জনকে স্থলাষিভিক্ত করা হয়েছে। ওসি সিকদার আককাছ আলি জানান, সোনালী ব্যাংকের ঘটনার সাথে পকেটমাররা জড়িত থাকতে পারে। ৪/৫জন পকেটমার কিছু টাকা ফ্লোরে ছুড়ে ফেলে দিলে এটাকা শাহজাহান আলী নামে এক ব্যক্তি তুলতে গেলে এ সুযোগে তার পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে পকেটমাররা পালিয়ে যায়। ভিডিও ফুটেজ দেখে পকেটমারদের সনাক্ত করার কাজ এগিয়ে চলছে বলে তিনি জানান।
পাইকগাছায় ব্র্যাকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় ব্র্যাক এরিয়া অফিসের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ব্র্যাক কেন্দ্রে এরিয়া ব্যবস্থাপক জসীম উদ্দীনের সভাপতিত্বে ইফতারপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, কাউন্সিলর তৈয়েবুর রহমান, এস,আই বিশ্বজিত। বক্তব্য রাখেন, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক প্রগতি, সিনিয়র ম্যানেজার শাহীন আলম, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর ও ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পাইকগাছায় লতার ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি গঠন

পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণ রায়কে সভাপতি ও রমাকান্ত বিশ্বাসকে সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট লতা ইউনিয়নের ০৪ ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে ৯জনকে উপদেষ্টা পরিষদে রেখে এ কমিটি গঠন করা হয়। কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি যথাক্রমে সুকুমার হালদার, উত্তম বিশ্বাস, বিপুল বিশ্বাস, সহ-সম্পাদক বিশ্বজিৎ সরকার, কোষাধ্যক্ষ তুষার কান্তি বিশ্বাস, দপ্তর সম্পাদক তপন সরদার, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, মহিলা সম্পদিকা বনশ্রী হালদার, সদস্য যথাক্রমে-বিজয় সরকার, বিধান মন্ডল, দেবব্রত শীল, সনজিৎ মন্ডল, অসিম সরকার, সুভংকর মুনি, আসাদুল সরদার, চিত্তরঞ্জন বাছাড়, মৃনাল বিশ্বাস, নূর ইসলাম গাইন, স্বপন সরদার, রবেন্দ্রনাথ হালদার, সঞ্জয় হালদার, প্রশান্ত সরকার, মৃনাল হালদার।



















