ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাপা কেন্দ্রীয় নেতা বাদলের বস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ৩০৮
শ্রীবরদীতে জাপা কেন্দ্রীয় নেতা বাদলের বস্ত্র বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলায় বসবাসরত ২ হাজার ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন জাতীয় পার্টি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট্য ঠিকাদার মোঃ আবু নাসের বাদল। ১৭ জুলাই বৃহস্পতিবার সকালে পৌর শহরের টি.এন্ড.টি রোডস্থ তার নিজ বাস ভবনে তার পক্ষ থেকে পরিবারের সদস্যরা ছিন্নমূল মানুষের হাতে শাড়ি, লুঙ্গি তুলে দেয়। এ সময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুর জামাল, শেরপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির যুগ্ন আহ্বায়ক এ.টি.এম রায়হান রতন, শ্রীবরদী পৌর জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম ফরাজী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বি.এন.পি’র সাবেক সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, ছাত্র নেতা রোকুনুজ্জামান, তিতুমীর আল মাহমুদ, নারী নেত্রী নীলা বেগম, হরবলা বেগমসহ উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা আইনজীবী সমিতির অর্ধবার্ষিক সাধারণ সভা ও… পরবর্তী সংবাদ শেরপুরে জমিয়াতুল মোদার্রেছীনের রমজানের তাত্পর্যের উপর আলোচনা ও…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads