স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুর ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে ১৬ জুলাই বিকেলে রমজানের তাত্পর্যের উপর এক আলোচানা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার সভাপতি মাওঃ নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হালিম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রেজ্জাক, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওঃ সুরতান মাহমুদ খসরু, শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ, সদর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওঃ শরাফত আলী প্রমুখ। অনুষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন। পরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।



















