স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির অর্ধবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে স্থানীয় নিপুণ কমিউনিটি সেন্টারে ওই অর্ধবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা ও দায়রা জজ রবিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমূল্য চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হানিফ উদ্দিন ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ ন ম ইলিয়াস। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য বিচারকগণও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে অর্ধবার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও অডিট রিপোর্ট পেশ করেন অডিটর এডভোকেট ইউসুফ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে আলহাজ্ব এডভোকেট আব্দুল কাদের খান, এডভোকেট এটিএম জাকির হোসেন, এডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন সমিতির সিনিয়র নির্বাহী সদস্য এডভোকেট শাহীদ উল্লাহ শাহী এপিপি।



















