ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী

খবর টি পড়েছেন : ২৮৬
চুয়াডাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Khunচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সদর উপজেলার তেঘরিয়ায় রুপালী খাতুনকে (১৮) যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী শরিফুল ইসলাম। নিহত রুপালী খাতুন ঝিনাইদহ জেলার সদর উপজেলার জিবনা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। ১৬ জুলাই বুধবার রাত ৯টার সময় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার তেঘরি গ্রামের হায়দার আলীর ছেলে শরিফুল ইসলাম তার স্ত্রী রুপালী খাতুনের কাছে যৌতুকের দাবিকৃত ৫০ হাজার টাকা তার বাবার বাড়ি থেকে আনতে বলে। সে আনতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নিজ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।
নিহতের বাবা মনিরুল ইসলাম জানান, যৌতুকের দাবিতে জামাতা শরিফুল ইসলাম তার মেয়ে রুপালী খাতুনকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
চুয়াডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা উৎঘাটন করা সম্ভব হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু পরবর্তী সংবাদ পেকুয়ায় কোডেকের কল্যাণে সিরাদিয়ার ২১৮ শিশুর জীনে শিক্ষার…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads