পেকুয়ায় কোডেকের কল্যাণে সিরাদিয়ার ২১৮ শিশুর জীনে শিক্ষার আলো

খবর টি পড়েছেন : ১৮২
পেকুয়ায় কোডেকের কল্যাণে সিরাদিয়ার ২১৮ শিশুর জীনে শিক্ষার আলো
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ার দুর্গম ও অবহেলিত এলাকার নাম সিরাদিয়া। পেকুয়া চকিরয়ার সীমান্ত মাতামুহুরী নদীর তীরে অবস্থিত সিরাদিয়ার ৩কিলোমিটারের মধ্যে কোন স্কুল নেই। অতিগণবসতির সিরাদিয়ার মানুষের জীবন ধারণের প্রধান উপায় নদীতে মাছ ধরা। লবণ মাঠ ও বর্ষা মৌসুমে চিংড়িঘের করে জিবীকা নির্বাহ করা। প্রাথমিক বিদ্যালয় না থাকায় সেখানকার ছেলে মেয়েরা প্রাথমিক শিক্ষার বয়সেই বাবার সাথে মাছ ধরার কাজে ব্যস্ত। একই ভাবে মৌসুমী কাজে হাতেখড়ি নেয়ায় অভ্যস্ত। সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় সংখ্যা ঘরিষ্ট পরিবারের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। শিক্ষা নিতে হলে পেকুয়া ও পাশ্র্বর্তী নদী পার হয়ে কোনাখালীতে গিয়ে নিতে হয়। কিন্তু বর্ষা মৌসুমে নদী পার হওয়া শিশুদের জন্যে মোটেও নিরাপদ না হওয়ায় শিক্ষা থেকে বঞ্চিত। যা কয়জন পারে পেকুয়া বা চকরিয়া গিয়ে বাসাভাড়া নিয়ে ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন। গত দেড় বছর ধরে কমিউনিটি ডেভলপমেন্ট নামক একটি বেসরকারী সংস্থা শিখন প্রকল্পর মাধ্যমে ওই গ্রামে শিক্ষার কার্যক্রম চালু করে। বর্তমানে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত তিনটি স্কুল ও শিখন কেন্দ্র চালু করেছে ৪টি। মোট ৭বিদ্যালয়ে ওই গ্রামের ২১৮ শিশু এখন পড়ছে। জানাযায়, স্কুল গুলোতে প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। শিখন কেন্দ্র গুলোতে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। কোডেকের লার্ণিং ফ্যাসিলিটেটর সাবু বড়–য়া বলেন, পেকুয়ায় কোন ফিল্ড অফিস না থাকলেও শাখা অফিসের মাধ্যমে ৭ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচিং এ্যারিয়ার বাইরের শিক্ষা বঞ্চিত শিশুদের নিয়ে স্কুল ও শিখন কেন্দ্র চালু করি। বর্তমানে বাঁশখালী ফিল্ড অফিসের আওতাধীন পেকুয়া শাখা অফিসের অধীনে সিরাদিয়া এক গ্রামে ৩টি স্কুল ও ৪টি কেন্দ্র চালু করি। ৩০ থেকে ৩৫ জন শিশু নিয়ে টিম গড়ে স্কুল ও কেন্দ্র চালু করা হয়। এসব স্কুলের ছেলে মেয়েরা এখন প্রতিযোগীতা মুলক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এক সময় যে সব শিশুরা দল বেধে নদীতে ও বিলে বা চিংড়িঘেরে মাছ ধরতো আর খেলাধুলায় সময় পার করতো তারা আজ দল বেধে পড়তে যাচ্ছে। সিরাদিয়া গ্রামে প্রথম স্কুলটি স্থাপন করা হয় স্থানীয় বাদশা মিয়ার বদান্যতায় নির্মিত মৎসজীবি সমিতির অফিস কক্ষে। দ্বিতীয় স্কুলটিও বাদশা মিয়ার উদ্যোগে তৈরী করা টিনের ঘরে। তৃতীয় স্কুলটিও চালু করেন বাদশা মিয়ার পরিত্যক্ত একটি খামার বিটায়। এভাবে পুরো সিরাদিয়ার গ্রামবাসী এখন স্কুল মুখী তারা স্বপ্ন দেখছে তাদের শিশুরা অবশ্যই পড়বে। ওই গ্রামে এখন সাত সাতটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এখন নতুন কোন কেন্দ্র বা স্কুল তৈরী করে প্রাক প্রাথমিকের ছাত্র ছাত্রী পাওয়া মুশকিল হবে বলে স্থানীয়রা দাবী করছে। গ্রামবাসীদের সাথে কথা বলে জানাগেছে তাদের এলাকায় এখন লেখা পাড়া শিখার জন্যে প্রতিযোগীতা চালু হয়েছে। সবার আশা এ প্রতিযোগীতা অব্যাহত থাকুক।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী পরবর্তী সংবাদ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বর্বরতার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads