চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাজেমাজুতে মোটরসাইকেলের ধাক্কায় মনির উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মনির উদ্দীন আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের রহিম বক্সের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মনির আলমডাঙ্গা বাজার থেকে বাইসাইকেযোগে বাড়ি ফেরার পথে বাজেমাজু মোল্লাপাড়া নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।



















