চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : আষাঢ় মাসের বৃষ্টিকে উপেক্ষা করে চারঘাটেও প্রতিবছরের মতো জমে উঠেছে। ঈদের কেনাকাটা সবচেয়ে বেশি ক্রেতা ভিড় লক্ষ্য করা যাচ্ছে শাড়ী কাপড় ও কসমেটিকের দোকনগুলোতে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভীড় বাড়ছে একটানা ঈদের নতুন পোশাক ও জুতা-সেন্ডল কেনা বেচায়। দিনে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে বিক্রেতারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ধনী-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর সবাই ঈদে প্রিয়জনকে নতুন পোশাক উপহার দিতে তাদের সাধ্যমত কেনাকাটা করছেন। সরেজমিনে চারঘাট বাজার ঘুরে দেখা গেছে উপজেলা সদরের বিভিন্ন মার্কেটের মধ্যে সবচেয়ে বেশী ভিড় জমেছে, চারঘাট বস্ত্রবিতান, একদাম বস্ত্রবিতান, একদর বস্ত্রবিতান, আল মাহমুদা গার্মেন্টস ও রাজ সুষ্টোর ইত্যাদি সুনামধন্য প্রতিষ্ঠানে। এ সব দোকানে সকল ধরণের শাড়ী, থ্রিপিচ, ছিট কাপড়, স্বপ্নপূরী, রাজধানী, এর মধ্যে রেশম সিল্ক, জামদানী, বনলতা ও টাপুর টুপুর ব্যাপক সাড়া ফেলেছে। তবে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে জামদানী ও টাপুর টুপুর। এই শাড়ীগুলোর দর ১৫ শ থেকে ১০ হাজার টাকার মধ্যে। এ ছাড়াও বিভিন্ন রূপায়ন টেইলার্স এন্ড গার্মেন্টর্স আসে তৈরী পোশাকের সমারহ। এ ছাড়া চারঘাট বাজারের বিভিন্ন বিপনীতে হরেক রকমের লুঙ্গী, শাট-প্যান্ট পিচ ইত্যাদি বিভিন্ন পেশার লোকজন আসছেন ঈদের কেনাকাটা করতে। মার্কেট গুলোতে শার্ট প্যান্ট ও ছোট বাচ্চাদের পোশাক, মেয়েদের ফ্রগ, থ্রীপিচ ও শাড়ীসহ দেশী বিদেশী বিভিন্ন পোশক বিক্রি হচ্ছে। তবে ভারতী কাপড়ের চাহিদা ও আমদানী বেশী। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলো প্রতিযোগিতায় মেতে উঠেছে। দোকানের বাইরে বিভিন্ন রঙের নতুন ডিজাইনের পোশক তুলছেন প্রায় প্রত্যেকে। ঈদকে সামনে রেখে মার্কেট ও বিপনী বিতানগুলোকে করা হয়েছে আলোকসজ্জা। এ বার ঈদে চারঘাটের বিভিন্ন দোকানে ছোটদের প্যান্ট বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৭ শত টাকায়, বড়দের গেঞ্জি বিক্রয় হচ্ছে ৩০০ থেকে ১ হাজার টাকায়, জিন্সের প্যান্ট দেশি ২০০ থেকে ৫৫০ টাকায়, প্যান্ট পিচ দেশী ২০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদে কেনাকাটা করতে আসা চাকুরীজীবী আবু জাফর বলেন, তিনি তার ছেলে মেয়েদের জন্য জামা আর স্ত্রীর জন্য দেশী কাপড় কিনতে এসেছেন, তিনি বলেন দাম খুব একটা বেশী তা নয়, কিছু কিছু পণ্যের দাম বেশী নিচ্ছে বলে মনে হচ্ছে।
চারঘাটে পুলিশ বক্সের সামনে ছিনতাই আহত ২

গত মঙ্গলবার দিনগত রাতে চারঘাটে আবারও মটরসাইকেল ও সাইকেল ছিনতাই এর ঘটনার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী জানান চারঘাট উপজেলার ফায়ার স্টেশন পুলিশ বক্সের সামনে পুলিশ ন াথাকায় আনুমানিক রাত ১১টার সময় বানেশ্বর থেকে মোটরসাইকেল যোগে সারদা বাজার আসার পথে মোটরসাইকেল আরোহী সাজদার কসাইকে ও শরিফুল ইসলামকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী রাস্তায় কারেন্টের তার দিয়ে মটরসাকেলের গতিরোধ করে। মুখোশধারী ৭/৮জন ছিনতাইকারী মটরসাইকেল চালক সাজদার মোটরসাইকেলের চাবি না দেওয়াতে তাদের মুখ ও হাত-পা বেধে রাস্তার পার্শ্বে পেয়ারা বাগানের মধ্যে নিয়ে গিয়ে মারধর ও রক্তাক্ত জখম করে ১টি হাং ১৫০ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। থানা পুলিশ সাজদারকে আহত অবস্থায় উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের আশংকা জনক অবস্থা দেখে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মরত ডাক্তার রামেক হাসপাতালে প্রেরণ করেন। আহত ব্যক্তিদের বাড়ী চারঘাট উপজেলার নাওদাড়া গ্রামে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বর্তমানে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বাদী হয়ে শরিফুল ইসলাম চারঘাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা জানান, থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















