মেহের আমজাদ,মেহেরপুর : গাঁজা রাখার অপরাধে চার গাঁজা ব্যবসায়ীকে ১৫দিন করে কারাদ-াদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মন্ডল। গতকাল বুধবার সকাল দশটার দিকে তিনি ওই দ-াদেশ ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হচ্ছে- মেহেরপুর শহরের মন্ডলপাড়ার রিপন হোসেন (২৪), সদর উপজেলার আশরাফপুর গ্রামের তাহাজ উদ্দীন ওরফে তাজু (৩৫), একই গ্রামের মনিরুল ইসলাম (৩৫) ও আরিফুল ইসলাম (৩৫)।

মুজিবনগর থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই চারজন গাঁজা নিয়ে মোটর সাইকেলসহ কেদারগঞ্জ বাজারে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শংকর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে দু’টি মোটর সাইকেলসহ তাদের চারজনকে গ্রেফতার করেন। এসময় তাদের দেহ তল্লাশী করে ৬০ গ্রাম (৩০ পুরিয়া) গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দোষী সাব্যস্ত করে ১৫ দিন করে কারাদ-াদেশ প্রদারন করেন। পরে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই শংকর ঘোষ।
মাদকের বিরুদ্ধে গনসচেনতা সৃষ্টির লক্ষে মেহেরপুরে গনস্বাক্ষর অভিযান শুরু
মেহেরপুরের হালদারপাড়া যুব সংঘের উদ্যোগে মাদকের বিরুদ্ধে গন সচেনতা সৃষ্টির লক্ষে গন স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হালদারপাড়ায় ওই অভিযানের উদ্বোধন করেন মেহেরপুর জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ। এলাকার যুব সম্প্রদায় গনস্বাক্ষর অভিযানে অংশ নেন। এসময় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি মিঠু বাঁশফোড়, যুব সম্প্রদায়ের মুখপাত্র ইমন বিশ্বাস, লিটন রেজা, আলম, সুজন বিশ্বাস প্রমুখ সেখানে উপস্থিত থেকে গন স্বাক্ষরে অংশ নেন। স্বাক্ষর অভিযান আগামী এক সপ্তাহ চলবে এবং মাদকের বিরুদ্ধে সচেতন হতে এলাকার সকলকে এসংগ্রামের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ।

মেহেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির এককালীন অনুদান ও শিক্ষা বৃত্তি/১৪ বিতরণ
মেহেরপুর জেলার অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির উদ্যোগে সংগঠনের গরীব সদস্যদের মধ্যে এককালীন অনুদান ও শিক্ষা বৃত্তি/১৪ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই এককালীন অনুদান ও শিক্ষা বৃত্তি/১৪ বিতরণ করা হয়।
অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির সভাপতি হাজি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সহসভাপতি আব্দুস সামাদ প্রমুখ। এসময় সেখানে অন্যান্যের মধ্যে সংগঠনের সহসভাপতি হাসান আলী, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের ৫৬ জন গরীব ও অসহায় সদস্যদের মধ্যে এক লাখ ২৩ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
মুজিবনগরের মহাজনপুরে পাওনা টাকা চাইতে গিয়ে গৃহবধূ প্রহৃত
পাওনা টাকা চাইতে গিয়ে প্রহৃত হয়েছে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এক গৃহবধূ। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের ফয়জেলের ছেলে দুলুর কাছে কিছু টাকা পান প্রতিবেশী আব্দুল মালেক। গতকাল বুধবার দুপুরের দিকে আব্দুল মালেকের স্ত্রী পারভীনা খাতুন দুলুর বাড়িতে টাকা চাইতে যায়। এসময় পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলু ও তার লোকজন পারভীনা খাতুনের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে পাঠান।
গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজার থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ইয়ামিন আলী (২০) নামের এক জনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার করমদি গ্রামের আক্কাছ আলীর ছেলে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার সময় বামন্দী ক্যাম্প পুলিশের একটি দল বামন্দী নিশিপুর বাজার থেকে ইয়ামিনকে আটক করেন।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ইয়ামিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এদিন সকালে সে মাদক নিয়ে পাচারের উদ্দেশ্যে নিশিপুর বাজারে অবস্থান করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গাংনীর মরা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
গাংনী উপজেলার ছাতিয়ান মরা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হানিফ আলী (৪০) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। হানিফ আলী ছাতিয়ান গ্রামের হুরমত আলীর ছেলে।
গতকাল বুধবার দুপুর ১২ টার সময় ছাতিয়ান গ্রামে পাশে মরানদীতে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন অভিযান চালান। এসময় ওই স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ -৫/১ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের পেশকার মিজানুর রহমান।



















