পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : পুঠিয়া উপজেলা আইন শৃংখলা ও উন্নয়ন সংক্রান্ত মত বিনিময় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী। মতামত ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আহম্মদ উল্লাহ, মতিয়া হক, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, গাজী সুলতান আলী। আরো বক্তব্য রাখেন,অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী, আজিজুল বারী ও ওসমান আলী প্রমূখ।



















