ads

বুধবার , ১৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

খবর টি পড়েছেন : ১৯৩
শ্রীবরদীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Picture- 16-07-2014শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকান্ডে বসত ঘর ও কুরআন শরিফসহ বসত ঘরের আসবাবপত্র পুড়ে ছাই। ১৬ জুলাই বুধবার বিকেলে পৌর শহরের উত্তর বাজারস্থ গাঙ্গিনারপাড় এলাকায় ওই অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টায় রিয়াজল ও তার স্ত্রী বাড়িতে না থাকায় কে বা কারা তার টিনের বসত ঘরটিতে আগুন দিলে ঘর ও ঘরের ভিতরে থাকা সম্পূর্ণ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, রিয়াজল মিয়া তার নিজস্ব কোন বসতভিটা না থাকায় তার নিটতম আত্মীয় দেলোয়ার হোসেনের জায়গায় একটি টিনের দুচালা ঘর উঠিয়ে দিনাতিপাত করে আসছে। ঘরের মালিক রিয়াজল মিয়া জানান, আমার সাথে কারো কোন শত্র“তা ছিলো না, তার পরও আমার বসত ঘরটিতে কে বা কারা আগুন দিয়ে আমাকে সর্বশান্ত করেছে, আমি এর উপযুক্ত ক্ষতিপুরণ ও দুস্কৃতকারীদের যথোপযুক্ত বিচার চাই।
উল্লেখ্য যে, উক্ত ঘরের ভিটা ও পার্শ্ববর্তী জমি নিয়ে স্থানীয় দেলোয়ার, রায়হান, মাওলানা আব্দুল বারিক, বুলবুল তালুকদারদের মধ্যে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমাসহ বিরোধ চলে আসছিল, এরও প্রেক্ষিতে এ অগ্নিকান্ড ঘটতে পারে বলে স্থানীয় জনতার ধারনা। ঘটনার পর পরই পৌর মেয়র আঃ হাকিম ও শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস আই বশির আহম্মেদ বাদল ঘটনাস্থল পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্ষুধা ও দারিদ্র দূর করার জন্য বর্তমান সরকারপ্রধান… পরবর্তী সংবাদ শেরপুর জেলা আইনজীবী সমিতির অর্ধবার্ষিক সাধারণ সভা ও…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads