মো. সুমন মল্লিক, ভান্ডারিয়া (পিরোজপুুর) : পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ক্ষুধা ও দারিদ্র দুর করার জন্য বর্তমান সরকার প্রধান পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন, যা অস্বীকার করার কোন উপায় নেই। তবে একাজ করার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তি, গোষ্ঠি ও এনজিও সংগঠন সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কারন ২০১৫ সালের মধ্যে মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জন করতে হলে এর কোন বিকল্প নেই।

তিনি ১৬ জুলাই বুধবার সকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে বেসরকারী আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও ভান্ডারিয়া শিশু ফোরামের আয়োজনে এম ডি জি ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারনের শিশুদের অবস্থান বিষয়ে শিশুদের নীতি নির্ধারকগণের সাথে শিশুদের সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ২০১৫ সালের চ্যালেঞ্জ মোকাবেলায় যার যতটুকু ক্ষমতা, মেধা দিয়ে এ দ্বায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতি হিসাবে আমরা বড় হতে চাই। আর সে জন্য নিজের হাতকে, মেধাকে, চেতনাকে শক্তিশালী করতে পারলেই তখনই দেশের উন্নতি সম্ভব। শিশু ফোরামের সভাপতি উম্মে-কুলসুমের সভাপতিত্বে অন্যান্নের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী ও পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, উক্ত অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশন ‘‘ আমাদের বন আমাদের জীবন’’ সিবাস এস.আর.এস (সিলস) প্রকল্পের মাধ্যমে ভান্ডারিয়া উপজেলার ৪টি ইউনিয়ানে ৪০জন স্কুল থেকে ঝড়ে পড়া কিশোর-কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মন্ত্রী এর পরে ভান্ডারিয়া উপজেলা ভুমি অফিস চত্বরে ৩ দিন ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান,উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আ.লীগ এর আহবায়ক আবু বকর ছিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এর আগে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপজেলার ভান্ডারিয়া বাজার সংলগ্ন ভুবনেশ্বর নদীর ওপর ২ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে ৩৬ মিটার দীর্ঘ নির্মিত ব্রীজের উদ্বোধন করেন।



















