বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার রাত ৮টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আহত বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরীকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেয়। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ ফিরোজ জামান জুয়েলসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী রাজু গত ১২ জুলাই সন্ধ্যা ৬টায় বালিয়াডাঙ্গী থেকে লাহিড়ী বাজারে একটি ইফতার মাহফিলে মোটরসাইকেলে যাওয়ার পথে ডাঙ্গী বাজারের মোড়ে পৌঁছালে এসময় গোয়ালকাড়ী গ্রামের সাইফুল্লাহর ছেলে সন্ত্রাসী রাশেল (২৫) তার গাড়ী গতিরোধ করে হকিস্টিক দিয়ে পিটিয়ে তার দুই পা গুরুতর জখম করে মূমুর্ষ আবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা গ্রহণ করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার রাত ৮টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজু চৌধুরীকে দেখতে যান এবং ডাক্তার ফিরোজ জামান জুয়েলের নিকট তার চিকিৎসার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরীর মাথায় তিনি হাত বুলিয়ে দিয়ে সান্তনা দেন।
বালিয়াডাঙ্গীতে গ্রেফতারকৃত এক আসামীকে পাশবিক নির্যাতন চালানোর দায়ে ওসি’র বিরুদ্ধে অভিযোগ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গ্রেফতারকৃত এক মামলার আসামী আজহার আলী (২৫) কে পাশবিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করার অভিযোগে থানার অফিসার ইন্চার্জ জিয়াউর রহমান পিপিএম ও থানার মুন্সি আইনুল হকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
জানা গেছে, স্থানীয় থানা পুলিশ গত রবিবার গভীর রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের চাঁনপুকুর গ্রামের মিলচাতাল ব্যবসায়ী আজহার আলীর বাড়ীতে অভিযান চালিয়ে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর রাতভর হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে থানার অফিসার ইন্চার্জ জিয়াউর রহমান পিপিএম ও থানার মুন্সি আইনুল হক মিলে তার ওপর পাশবিক নির্যাতন চালিয়ে বিনা চিকিৎসায় আদলতে হাজির করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুর রহিম এবং এএসআই লোকেশ চন্দ্র ও আজিজুল ইসলাম এবং তাদের সঙ্গীয় ফোর্সসহ গত ৬জুন শুক্রবার দিবাগত রাত সৌয়া ২টায় উপজেলার ধনতলা ইউনিয়নের চাঁনপুকুর গ্রামের সহিদুল হকের ছেলে মিলচাতাল ব্যবসায়ী আজহার আলীর বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে গ্রামবাসীর সামনে কোন মাদকদ্রব্য না পেয়ে পুলিশ ফিরে এসে তার বাড়ীর পার্শ্বে একটি খড়ির ঘর থেকে নাটকীয়ভাবে ভারতীয় ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে আজহার আলীর বিরুদ্ধে বালিয়ডাঙ্গী থানায় ১৯৭৪ সালের ২৫/বি(বি) ধারায় এসআই আব্দুর রহিম বাদী হয়ে গত ৬ জুন মামলা দায়ের করে। যাহার মামলা নং- ৮। এ নিয়ে এলাকার জনমনে ব্যাপক প্রশ্ন জেগে উঠেছে।
মামলার পর থেকে ধান-চাল ব্যবসায়ী আজহার আলী পালাতক থাকার পর গত রবিবার রাতে বাড়ীতে ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরপর বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ জিয়াউর রহমান পিপিএম ও থানার মুন্সি আইনুল হক মিলে বে-আইনীভাবে রাতভর হাত মুখে গামছা দিয়ে বেঁধে দিয়ে কোমর হতে নিচে পাশবিক নির্যাতন চালায় । এতে আজহারের কোমর থেকে নিচে থেতলে যায় । এ নির্য়াতনের সঙ্গে ওসি সরাসরি জড়িত থাকায় বিষয়টি এখন টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে । শুধু তাই নয় থানা পুলিশ গ্রেফতারকৃত আসামী আজাহার আলী গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়নি । এঘটনায় তার পরিবারের পক্ষে ধনতলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শহিদুল হক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বিভাগীয় পুলিশ কমিশনার রংপুর রেঞ্জ ও ঠাকুরগাঁও পুলিশ সুপারসহ পুলিশের উদ্ধোতন কর্তৃপক্ষের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী অফিসার ইন-চার্জ জিয়াউর রহমান পিপিএম এর নিকট আসামী নির্যাতনের বিষয়টি জানতে চাইলে তিনি জানান, খুব বেশি নয় আজহার আলীকে হালকা মারপিট করা হয়েছে।

বালিয়াডাঙ্গীতে দুইভাইয়ের সংঘর্ষ দেখে মা অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী সুটকাপাড়া গ্রামে আপপন দুই ভাইয়ের সংঘর্ষ ঘটনা দেখে তাদের মা হাসিনা বেগম (৭০) অসুস্থ্য হয়ে পড়লে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তিনি মারা যান। এঘটনায় স্থানীয় থানায় ইউডি মামলা দায়ের হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী সুটকাপাড়া গ্রামের শামশূল হকের অসুস্থ্যতার কারনে তার পরিবারের লোকজন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে জমি বন্ধক দিয়ে চিকিৎসা করান। এই বন্ধকি জমি ফিরিয়ে নিতে দুই ভাইয় আব্দুল হাকিম (৩৮) ও গোলাম রব্বানী (৩৫) এর মধ্যে গত ১৪ জুলাই সকাল ১০টায় বাড়ীতে সংঘর্ষের সৃষ্টি হলে এই সংঘর্ষের ঘটনা দেখে তাদের মা হাসিনা বেগম (৭০) অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তিনি মারা যান। তার লাশ নিয়ে হাসপাতালে নানা ধরনের কৌতুহল সৃষ্টি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক থানা সংবাদ জানালে, বালিয়াডাঙ্গী থানার এসআই আবু তালেব হাসপাতালে গিয়ে নিহত হাসিনার লাশের প্রাথমিক সুরতহাল রিপোট তৈরী করে।
এ ব্যপারে তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব জানান, সুটকাপাড়া গ্রামের শামশূল হকের অসুস্থ্যতার কারনে তার পরিবারের লোকজন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে জমি বন্ধক দিয়ে চিকিৎসা করান। এই বন্ধকি জমি ফিরিয়ে নিতে দুই ভাইয় আব্দুল হাকিম ও গোলাম রব্বানী এর মধ্যে গত ১৪ জুলাই সকাল ১০টায় বাড়ীতে সংঘর্ষের সৃষ্টি হলে এই সংঘর্ষের ঘটনা দেখে তাদের মা হাসিনা বেগম (৭০) অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন গত মঙ্গলবার সকাল ৬টায় তিনি মারা যান। এ ব্যাপারে গত মঙ্গলবার স্থানীয় থানায় ইউডি মামলা দায়ের হয়। যাহার ইউডি মামলা নং-১১। নিহত হাসিনার লাশ ময়না তদন্তের জন্য ওইদিন বিকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।



















