চারঘাট (প্রতিনিধি) প্রতিনিধি : চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চারঘাট থানা ও পৌর বিএনপির উদ্যোগে ১৬ জুলাই বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পদক ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মুরাদ পাশা, থানা বিএনপির সহসভাপতি আকবর সরকার, ইউসুফপুরের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা চারঘাট যুবদলে সভাপতি হুমায়ন কবির ববি, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ কাটুন, সাধারণ সম্পাদক আলমগীর, বাস্তুহারা দলের সভাপতি সাজ্জাদ হোসেন বিন শিপন, পৌর যুবদলের সভাপতি মাহাবুর রহমান, কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোজাফফর হোসেন, ছাত্রনেতা রাজনসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















