ads

বুধবার , ১১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যমুনার পানি বৃদ্ধি : ভয়াবহ ভাঙ্গন শুরু

খবর টি পড়েছেন : ১৯৬
যমুনার পানি বৃদ্ধি : ভয়াবহ ভাঙ্গন শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Jomunaহুমায়ুন কবির, সিরাজগঞ্জ : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে বহু ঘরবাড়ী জায়গা জমি বিভিন্ন প্রতিষ্ঠানসহ বহু গাছপালা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের মুখ থেকে অনেক পরিবার অন্যত্র সরে যাচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা, পাচঠাকুড়ী, বালিঘুঘরী, শিমলা, ইটালি পূর্বপাড়া, কাজিপুর উপজেলার মেঘাই, শুভগাছা, মাইজবাড়ী, খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর, চৌহালী উপজেলার মিছরিগাঁতি, খাসধলাই, জোতপাড়া, ঘোড়জান, খাস কাউলিয়া, শৈলজানা, মিটুয়ানি, বাগুটিয়া, হাটাইল, এনায়েতপুর থানার দক্ষিণ বা ঐখোলা, বেতিল, শাহজাদপুর উপজেলার ডায়া, কৌজুরী, সোনাতনীসহ যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এসব ভাঙন স্থানে প্রতিদিন গড়ে ৩/৪ মিটার এলাকাসহ ঘড়বাড়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে চৌহালী সদরের খাদ্যগুদামের সীমানা প্রাচীর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যেই জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে ওই গুদামের প্রায় সাড়ে ৪০০ মেট্রিকটন খাদ্য শস্য অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। গুদামটি যেকোন সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। অবশ্য জেলা প্রশাসন ওই গুদামটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এক সপ্তাহে ভয়াবহ ভাঙ্গনের চৌহালীর দেড় শতাধিক ঘরবাড়ি, মিটুয়ানী বিএস উচ্চ বালিকা বিদ্যালয়সহ ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল¬াহ এই ভয়াবহ ভাঙ্গনের বিষয়টি নিশ্চিত করেন। ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডকে জানান। সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, কয়েক দিন ধরে যমুনায় পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে ভয়াবহ ভাঙ্গনও শুরু হয়েছে। এ বিষয়টি ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরাজগঞ্জে ব্যাংক কর্মকর্তাদের জনযুদ্ধ’র পরিচয়ে চাঁদা দাবি পরবর্তী সংবাদ ভোলার চরফ্যাশনে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৩

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads