ads

বুধবার , ১১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে ব্যাংক কর্মকর্তাদের জনযুদ্ধ’র পরিচয়ে চাঁদা দাবি

খবর টি পড়েছেন : ১৮৯
সিরাজগঞ্জে ব্যাংক কর্মকর্তাদের জনযুদ্ধ’র পরিচয়ে চাঁদা দাবি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

হুমায়ুন কবির, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের জনযুদ্ধ গোষ্ঠীর কমান্ডার পরিচয় দিয়ে মুঠোফোনে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এসব বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মাঝে একধরনের অস্থিরতা বিরাজ করছে। হুমকি পেয়ে অনেক কর্মকর্তা থানায় জিডি এন্ট্রি করেছেন। পুলিশ অতি গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। বিভিন্ন সুত্রে জানা গেছে, টাকা না দিলে পরিবার পরিজনদেরকে অপহরন ও মেরে ফেলার হুমকী দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আতংক পরিস্থিতি বিরাজ করছে। থানায় দায়ের করা জিডি এবং বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সুত্রে জানা গেছে, গত ৪ জুন জনযুদ্ধ গোষ্ঠি আঞ্চলিক কমান্ডার হাত কাটা বিপ্লব পরিচয় দিয়ে অগ্রণী ও সোনালী ব্যাংকের কর্পোরেট মুঠোফোন নম্বরগুলোতে ফোন করে। ফোনে বলা হয়, আমাদের পার্টির বেশ কিছু নেতা কর্মিরা পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছে। আমাদের বস বলেছে, তাদের চিকিৎসা করতে ৭০ লাখ টাকা লাগবে। এই খরচের টাকা যোগাড় করার জন্য আমরা বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। এ কারনে আপনার কাছেও সহযোগীতা কামনা করছি। এ বিষয়ে তালগাছী অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রথমে জনযুদ্ধ গোষ্ঠীর আঞ্চলিক কমান্ডারের পরিচয় দিয়ে একটি বাংলালিংক মুঠোফোন নম্বর থেকে বিভিন্ন কথা বলার পর আমার কাছে দুই লাখ টাকা দাবী করে। এর আগে গত ২জুন শাহজাদপুর পৌরশহরের সোনালী ও অগ্রণী ব্যংকের ব্যবস্থাপকদেরকে ফোন করে চাঁদা দাবী করা হয়। আমি এত টাকা কোথা থেকে দেবো এ কথা বলার পর সে গালাগালি শুরু করে। এই টাকা না দিলে পরিবারের সদস্যদেরকে অপহরন করা হবে এবং তাদেরকে খুন করে লাশ টুকরো টুকরো করা হবে। এর পর আমি বিষয়টি উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি জিডি করি। এ ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদরের বিভিন্ন ব্রাঞ্চ, তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, বেলকুচি, সদর সহ অনান্য থানাতেও মুঠোফোনে একই ভাবে কর্মকর্তাদেরকে হুমকী দেয়া হচ্ছে। এ ঘটনায় সদর, তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি থানায় ব্যাংকের ব্যবস্থাপকরা জিডি করেছেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল বলেন, ব্যাংক ব্যবস্থাপকদের কর্পোরেট নম্বর গুলো তারা সংগ্রহ করে চাঁদার দাবী করেছে। এসকল নম্বর গুলোর কললিষ্ট চেকিং করার জন্য পত্র লেখা হয়েছে। তবে এরা একটি চক্র কৌশল করে টাকা আদায়ের চেষ্টা করছে। শাহজাদপুর থানায় পাঁচটি জিডি করা হয়েছে, এ বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। সার্বিক বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, দুটি ফোন নম্বর থেকে অনেক ব্যবস্থাপকদের কাছে ফোন করা হয়েছে। নম্বর গুলোর কললিষ্ট পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে সবাইকে জনগোষ্ঠীর পরিচয় দেয়া হয়নি। জনযুদ্ধ বা সর্বহারা সদস্যরা সাধারনত ধনাঢ্য ব্যাক্তিদের কাছে চাঁদা দাবি করে থাকে। এখানে শুধু ব্যাংকের ব্যবস্থ্যাপকদের কাছে করা হয়েছে। বর্তমানে ঋণমৌসুম চলছে। ব্যাংকের সঙ্গে জড়িতরা ব্যবস্থাপকদেরকে ভয় দেখানোর জন্যও ফোন করে ভয় দেখাতে পারে। তারপরেও আমরা সার্বিক বিষয়টি মাথায় রেখে কাজ করে যাচ্ছি। কললিস্ট পরীক্ষা করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালিহাতীতে দুই চাদাঁবাজ গ্রেফতার পরবর্তী সংবাদ যমুনার পানি বৃদ্ধি : ভয়াবহ ভাঙ্গন শুরু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads