ads

বুধবার , ১১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার চরফ্যাশনে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৩

খবর টি পড়েছেন : ১৮৭
ভোলার চরফ্যাশনে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Bhola Pic 11-06-14মশিউর রহমান পিংকু, ভোলা : ভোলার চরফ্যাশনে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১৩ জন। ১০ জুন মঙ্গলবার রাত ৮টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাঞ্চন (৪০), হাবিব, সাইফুল ও আমির, আনিস, হামিদ। এরমধ্যে নিহত কাঞ্চন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের আব্দুল লতিবের ছেলে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলার সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান ওই ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসে আগুন দিয়েছে এবং ওই সড়ক অবরোধ করেছে রেখেছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালাতে এলে তাদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এসময় তাদের কয়েকজন কর্মী আহত হয়।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী শুভ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ভোলা-চরফ্যাশন সড়কের জনতা বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ে। এতে এক পথচারী ঘটনাস্থলে আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ৩ জন। পের হাসপাতালে নেওয়া হলে আরো ২জন মারা যান। এদিকে, খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার সময় বিক্ষুদ্ধ জনতা ফায়াস সার্ভিসের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আহতরা হলেন- আব্দুল খালেক, মাহাবুব, টিপু, ফিরোজ ও আব্দুল হকসহ ১৩ জন। এদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর পরই বিক্ষুদ্ধ জনতা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসে গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে জনতা।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যমুনার পানি বৃদ্ধি : ভয়াবহ ভাঙ্গন শুরু পরবর্তী সংবাদ বাকৃবিতে বর্ধিত ফি বাতিলের দাবিতে প্রশাসন ভবন ঘেরাও

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads