মো: আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লেভেল-২ এর শিক্ষার্থীরা।

জানা গেছে, ১০ জুন বুধবার সকাল ১১টার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসন ভবনের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে সেখানে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যতদিন আমাদের দাবি না মানবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আবারও প্রশাসন ভবনের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।



















