২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা সরাতে যশোর জেলা প্রশাসকের অনুরোধ

খবর টি পড়েছেন : ২৩১
২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা সরাতে যশোর জেলা প্রশাসকের অনুরোধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Boy tightens a flag of Argentina in Dhakaইয়ানুর রহমান, যশোর : বিশ্বকাপ খেলা উপলক্ষে যশোরে বিভিন্ন ভবনসহ স্থানে টাঙানো বিদেশি পতাকা সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান । আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে অন্য দেশের পতাকা সরিয়ে নিতে অনুরোধ করেছেন তিনি। ৯ জুন সোমবার এ ধরনের একটি পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪) এ দেশের অভ্যন্তরে কোন ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না মর্মে উল্লেখ আছে।
কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে জেলার বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। এ জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিদেশি পতাকা সরিয়ে নিতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেনাপোল ইমিগ্রেশনের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে… পরবর্তী সংবাদ গোমস্তাপুরে বজ্রপাতে হতাহত ২

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads