গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে ১ জন নিহত ও আরো ১ জন আহত হয়েছেন। জানা যায় সোমবার সন্ধায় থেকে জেলা ব্যাপী কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তার মৃত্য হয়েছে। ১ ঘন্টাব বেশী সময় ব্যাপী বজ্রপাতের ঘটনায় নিহত হয়েছেন গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের আরিফ আলী ছেলে সাইফুল (৪৫)। একই সময় উপজেলার চৌডলা ইউনিয়নের হরিনগর গ্রামের ইসরাফিলের ছেলে মনিরুল(৩০) হয়েছেন। তবে ঝড়ের পর উপজেলা ব্যাপী বিদ্যুৎ বিছিন্ন অবস্থায় রয়েছে।
গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের অসামাজিক কার্যকলাপের দায়ে এক মহিলাসহ ৫জনকে আটক করেছে পুলিশ।। রহনপুর তদন্তকেন্দ্রর অফিসার ইনচার্জ এস আই মুকুল জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গত রবিবার রাত ১১ টায় রহনপুর হাজী রিয়াজউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের ভিতরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মহিলাসহ ৫জনকে আটক করা হয়। আটককৃতরা হলো রহনপুর পৌর এলাকার প্রসাদপুর গ্রামের সাদেক আলী ছেলে তুষার, নজরুলে ছেলে শহিদুল, সোহরাবের ছেলে সুজন বাবু, ইব্রাহিমের ছেলে মামুন। এরা সকলে মজনুর মেয়ে মতিয়ারা খাতুনের সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের আটক করা হয়। ্তাদের সকলকে সংশ্লিষ্ট আইনে আদালতে প্রেরণ করা হয়।



















