বেনাপোল ইমিগ্রেশনের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ

খবর টি পড়েছেন : ২০৭
বেনাপোল ইমিগ্রেশনের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

picture 09.06.2014ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের সীমানা প্রাচীর নির্মানের সময় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র সদস্যরা। ৯ জুন সোমবার ওই ঘটনা ঘটে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি মনির হোসেন জানান, ১৯৫১ সালে ভারত-বাংলাদেশ পাসপোর্ট ব্যবস্থা চালু হওয়ার পর থেকে বেনাপোল ইমিগ্রেশনের নামে ১.৮০ একর জমি বরাদ্ধ দেয়া হয়। স্বাধীনতার পর ইমিগ্রেশনের এই জায়গায় তৈরী হয় প্রশাসনিক ও আবাসিক ভবন। কিন্তু অরক্ষিত থেকে যায় ইমিগ্রেশন ভবনের সীমানা প্রাচীর। সোমবার সকালে ইমিগ্রেশনের এই সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করলে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা প্রদান করেন। তারা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সীমানা প্রাচীর নির্মান করা যাবে না। অথচ বিএসএফ সদস্যরা সীমানা প্রাচীর নির্মাণ করে ফেলেছে অনেক আগেই।
এ বিষয়ে ২৬ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে, কর্ণেল মতিউর রহমান জানান, এই বিষয়টি নিয়ে দু’দেশের ভুমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা আগামী ১২ জুন বেনাপোল চেকপোস্টে এসে জড়িপ করবেন। এরপর সীমানা প্রাচীর নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামগঞ্জে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার পরবর্তী সংবাদ ২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা সরাতে যশোর জেলা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads