মহা তাবুজলসা দিয়ে শেষ হলো বাকৃবির তৃতীয় কৃষি ক্যাম্প

খবর টি পড়েছেন : ২৫৫
মহা তাবুজলসা দিয়ে শেষ হলো বাকৃবির তৃতীয় কৃষি ক্যাম্প
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

BAU Agri Camp Pic2আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত ‘তৃতীয় কৃষি ক্যাম্প-২০১৪’ এর সমাপণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার থেকে মহা তাবুজলসা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার সমাপ্তি ঘটে। 

Shamol Bangla Ads

ড. মো: আব্দুল মোমেন মিয়ার সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: মনসুরুল আমীন, মাননীয় সিন্ডিকেট সদস্য, মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ জেলা প্রশাসক, মো: নজিবুর রহমান, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, মো: মনিরুজ্জামান, সম্পাদক বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, মো: রাকিব উদ্দিন, পরিচালক তৃতীয় কৃষি ক্যাম্প, মু: ওমর আলী, আঞ্চলিক উপ-কমিশনার, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ড. ছাদেকা হক।
সমাপণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে গাছ-পালা, পশু-পাখি ইত্যাদি লালন পালন করে কৃষি পরিবেশের উন্নয়ন ও ভারসাম্য রক্ষা করতে হবে। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণসহ কৃষির উন্নয়ন ও সম্প্রসরণে রোভার স্কাউটদের উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, গত ০৯ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাষী ভবনে সমাজ উন্নয়ন, কৃষি সামাজিক বনায়ন, পশু-পাখি ও মৎস্য চাষ, পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয়, বিকল্প খাদ্যাভাস গড়ে তোলা, দারিদ্র বিমোচনসহ নানা বিষয়ে রোভার স্কোউটদের হাতে কলমে শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় ‘তৃতীয় কৃষি ক্যাম্প-২০১৪’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য গরু দিয়ে… পরবর্তী সংবাদ পেকুয়ায় দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৮

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads